OMG! নার্সিংহোমের ঘরে ঝুলছে কিশোরী নার্সের দেহ, খুন না আত্মহত্যা? উঠছে প্রশ্ন

আরজি করের ঘটনার এক বছর পার হতে না হতেই এবার হুগলির সিঙ্গুরের একটি নার্সিংহোমে এক নার্সের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাধীনতা দিবসের সকালে নার্সিংহোমের তিনতলার একটি ঘর থেকে ২৪ বছর বয়সী ওই নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, মৃত নার্স পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা। মাত্র চার দিন আগেই তিনি সিঙ্গুরের ওই নার্সিংহোমে চাকরিতে যোগ দিয়েছিলেন। নার্সিংহোম কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছে যে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
তবে নিহতের পরিবারের অভিযোগ ভিন্ন। তারা দাবি করেছেন যে, নার্সিংহোমে কিছু অবৈধ কাজ চলছিল, যা ওই নার্স ফাঁস করে দিয়েছিলেন। সে কারণেই তাকে যৌন নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত খুন।
অন্যদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছে এবং এটিকে আত্মহত্যা বলেই দাবি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গুরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিজেপি এবং সিপিআইএম এই ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করে প্রতিবাদে নেমেছে।
স্থানীয় তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, “পুলিশি তদন্তে কোনো গোলমাল প্রকাশ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, বিজেপির অভিযোগ, পুলিশ পরিবারের অনুমতি ছাড়াই জোর করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। আজ দুপুরে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।