স্বাধীনতার ৭৯তম বার্ষিকী! লালকেল্লায় পতাকা উত্তোলন, কীভাবে টিকিট বুকিং করবেন জেনেনিন

ভারত আগামী ১৫ আগস্ট তার ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে। এই উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এটি হবে তার টানা দ্বাদশ স্বাধীনতা দিবসের ভাষণ।
টিকিট বুকিং প্রক্রিয়া
লালকেল্লার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চাইলে টিকিট সংগ্রহ করতে হবে। এবার অনলাইনে টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ব্যক্তিরা e-invitations.mod.gov.in অথবা aamantran.mod.gov.in ওয়েবসাইটে গিয়ে সহজেই টিকিট বুক করতে পারেন।
ধাপে ধাপে বুকিং:
প্রথমে e-invitations ওয়েবসাইটে যান।
“Independence Day 2025 Ticket Booking” অপশনটি বেছে নিন।
মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করুন।
আধার কার্ড সহ বৈধ আইডি আপলোড করুন।
আপনার পছন্দ অনুযায়ী আসন শ্রেণি (জেনারেল, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম) নির্বাচন করুন।
ডেবিট/ক্রেডিট কার্ড বা ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করুন।
সফল পেমেন্টের পর ই-টিকিট ডাউনলোড করে প্রিন্ট বা ফোনে সেভ করে রাখুন।
অনুষ্ঠানের দিন টিকিটের প্রিন্ট কপি বা ফোনের সেভ করা কপি এবং আসল আইডি প্রমাণপত্র সঙ্গে রাখা আবশ্যক।
লালকেল্লায় যাতায়াত ও নিরাপত্তা
লালকেল্লায় পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো দিল্লি মেট্রো। লাল কিলা বা চাঁদনি চৌক মেট্রো স্টেশন ব্যবহার করা যেতে পারে। স্বাধীনতা দিবসে মেট্রো পরিষেবা ভোর ৪টা থেকে শুরু হবে। নিরাপত্তার কারণে দর্শকদের সকাল ৬টা ৩০ থেকে ৭টার মধ্যে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, তাই দর্শকদের টিকিট এবং আইডি প্রমাণপত্র সহ সমস্ত যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।