‘শেষটা ভালো কিন্তু…’, ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে কী বললেন রণবীরের মা নীতু কাপুর

অয়ন মুখার্জি পরিচালিত, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পরপরই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম দিনের সর্বোচ্চ আয়ের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় দিনেও বক্স অফিস দখলে রেখেছে ব্রহ্মাস্ত্র। দ্বিতীয় দিনে ভারতে ৪২ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। বলিউড চলচ্চিত্রের জন্য নন-হলিডে’তে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয়কারী সিনেমার স্থান দখল করে নিয়েছে এটি।

বলিউড সূত্রে জানা গেছে, সিনেমাটির আয় শনিবার প্রায় সমস্ত প্রেক্ষাগৃহে ১৫% শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং রবিবারের অগ্রগতির কথা বললে, সিনেমাটির আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সিনেমাটি আজকের মধ্যেই ভারতে ১০০ কোটির ল্যান্ডমার্ক ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মহামারী পরবর্তী পরিস্থিতিতে এটিই বলিউডের সবচেয়ে বেশি আয়কারী সিনেমাও হতে যাচ্ছে বলে ধারনা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি আয় ছাড়িয়ে গেছে সিনেমাটি।
এই ছবিতেই প্রথম বার জুটি বেঁধেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সব মিলিয়ে ‘ব্রহ্মাস্ত্র’কে ভালো নম্বর দিয়েছেন নীতু। তিনি বললেন, ‘ছবির শেষটা দারুণ। ছবিটা অসাধারণ। কিন্তু শুরুর দিকে গল্পটার ভিত তৈরি হতে একটু সময় লাগবে।’ ছবি নিয়ে নীতুর বক্তব্য মন দিয়ে শুনেছেন অয়ন। আর সবটাই লেন্সবন্দি হয়েছে পাপারাৎজিদের ক্যামেরায়।

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla