বিশেষ: জ্যাক মা-র জীবন বদলে দেওয়া ৪০টি উক্তি, জানলে অনুপ্রাণিত হবেন আপনিও (২য় পর্ব)

জ্যাক মা ; আলিবাবা ফাউন্ডার পৃথিবীর সেরা উদ্যোক্তাদের একজন। ৪০ বিলিয়ন মার্কিন ডলার মোট সম্পদ নিয়ে চীন এর সেরা ধনী, এবং বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি তিনি। কিন্তু জ্যাক মা এর জীবনী ঘাঁটলে দেখা যায়, তিনি উঠে এসেছেন খুবই গরীব অবস্থা থেকে। শুধুমাত্র নিজের চেষ্টা, আত্মবিশ্বাস, মেধা আর শ্রম দিয়ে তিনি আজ এই পর্যায়ে। জ্যাক মার জীবন, দর্শন, ও উক্তি থেকে আমাদের সবারই কিছু না কিছু শেখার আছে। তাঁর কথা শোনার জন্য, তাঁর থেকে শেখার জন্য মুখিয়ে থাকে লাখ লাখ তরুণ উদ্যোক্তা। জ্যাক মার পরামর্শ ও উক্তি মেনে অনেকেই বদলে ফেলেছে তাদের জীবন। সব হতাশা আর দুরাবস্থাকে জয় করে ছিনিয়ে এনেছে সাফল্য।

আপনিও যাতে সেই পথে হাঁটতে পারেন, সেই কারণে আমরা আজ আপনার জন্য জ্যাক মার ৪০টি উক্তি দিয়ে এই লেখাটি সাজিয়েছি।

জ্যাক মার ৪০টি উক্তি:((২য় পর্ব))

২১. “তারা আমার নাম দিয়েছে, ‘পাগল জ্যাক’। আমি মনে করি পাগল খুব একটা খারাপ নয়। আমরা পাগল, কিন্তু আমরা বোকা নই।”

২২. ”সবাই তোমাকে পছন্দ করবে – এটা অসম্ভব। কিন্তু এটা খুবই সম্ভব যে, সবাই তোমাকে সম্মান করবে।”

২৩. “যাত্রা যত কঠিনই হোক, প্রথম দেখা স্বপ্নটা তোমার প্রতিদিন দেখে যাওয়া উচিৎ। এটা তোমাকে অনুপ্রেরণা দেবে, আর হতাশা থেকে বাঁচাবে।”

২৪. “যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির ওপর ভরসা করা উচিৎ।”

২৫. “একজন নেতার সহ্যক্ষমতা অনেক বেশি হওয়া উচিৎ। তার কর্মীরা যা সহ্য করতে পারবে না, সে যেন তা সহ্য করতে পারে।”

২৬. “আমি ইতিহাস বদলাতে চাই, আমি চাই জীবনে অর্থপূর্ণ কিছু করতে। সেই সাথে কোটি মানুষের জীবনকে প্রভাবিত করতে চাই, যেভাবে আমরা লক্ষ লক্ষ ছোট ব্যবসাকে আলিবাবার মাধ্যমে প্রভাবিত করেছি। যাতে তারা আমাদের সম্মান করে, কারণ আমরা তাদের জীবনকে উন্নত করেছি।”

২৭. “ব্যবসায় সফল হতে হলে প্রতিযোগীদের ওপর নজরদারী বন্ধ করো। এর বদলে তোমার ক্রেতাদের প্রতি মনযোগী হও।”

২৮. “যদি বিরাট কোম্পানী হতে চাও, তবে চিন্তা করো মানুষের সমস্যাটি তুমি সমাধান করতে পারো। মানুষের সমস্যা সমাধান করতে পারাটাই মূল ব্যাপার।”

২৯. “আমার কাজ হলো, অন্যদের কাজ খুঁজে পেতে সাহায্য করা।”

৩০. “আজকাল টাকা কামানো খুব সোজা। কিন্তু বলার মত পরিমান টাকা কামানোর পাশাপাশি, একই সময়ে সমাজের প্রতি দায়িত্ব পালন ও পৃথিবীকে উন্নত করা খুব কঠিন কাজ।”

৩১. “মানুষের কোনও ধারণাই নেই, সে আসলে কতটা ক্ষমতা রাখে!”

৩২. “আমি নিজেকে অন্ধ বাঘের পিঠে বসা একজন অন্ধ মানুষ ভাবি।”

৩৩. “অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।”

৩৪. “তোমার সাথে যদি একটি বিষয়কে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গীতে দেখা বেশ কিছু লোক থাকে, তবে তোমার জন্য বিজয়ী হওয়া সহজ হবে।”

৩৫. “প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকা উচিৎ।”

৩৬. “আমি ব্যর্থ হলেও কোনও সমস্যা ছিল না। অন্তত আমার আইডিয়াটা মানুষ জানতো। আমি সফল না হলেও, অন্যকেউ নিশ্চই হতো।”

৩৭. “আমরা যদি একটি ভালো টিম হই, এবং লক্ষ্য সম্পর্কে আমাদের পরিস্কার ধারণা থাকে, তবে আমাদের ১ জন ওদের ১০ জনকে হারাতে পারবে।”

৩৮. ”যদি আমরা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করি, তবে এটা কোনও হাই-টেক কোম্পানী নয়, এবং আলিবাবা কোনওদিন সফল হবে না। যদি আমাদের মাঝে ৮টা-৫টা কাজ করার মনোভাব থাকে, তবে আমাদের অন্যকিছু করা উচিৎ।”

৩৯. “অতি বুদ্ধিমানদের টিমের লিডার একজন বোকা লোক হওয়া উচিৎ। যদি একটি টিমে সবাই বিজ্ঞানী হয়, তবে তাদের নেতৃত্বে একজন অবিজ্ঞানী থাকলে ভালো। কারণ তার চিন্তা ভাবনা হবে আলাদা। তার কাজ হবে বিজ্ঞানীরা যে প্রজেক্টে আছে, সেটা নিয়েই যেন গবেষণা করে – তা নিশ্চিত করা।”

৪০. “৫০ বছর বয়স হওয়ার পর তোমার জ্ঞান ও সম্পদকে নতুনদের সাহায্য করার কাজে লাগাও। কারণ তারা যে কোনও কাজ তোমার চেয়ে ভালো পারবে।”

বোনাস:
প্রিয় পাঠক, জ্যাক মার উক্তি যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করতে পারে, তবেই আমাদের প্রচেষ্টা সফল হয়েছে, ধরে নেব।

এই উক্তিগুলোর মাঝে কোন উক্তিটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, তা আমাদের কমেন্ট করে জানান।

যদি মনে হয়, জ্যাক মার এই উক্তি গুলো অন্যদেরও অনুপ্রাণিত করবে, তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।