‘মৃত্যুর পরও রেহাই পেল না আত্মা’, ময়নাতদন্তের পর সিঁড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেহ, দেখুন ভিডিও

বিহারের বেট্টিয়া থেকে এক মর্মান্তিক ও অমানবিক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। সেখানে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর, তা টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় এমন দৃশ্য দেখা যাওয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি কাটাছেঁড়া অবস্থায় থাকা মৃতদেহ, যার কোনো দাবিদার নেই, তার পা ধরে সিঁড়ি দিয়ে হিড়হিড় করে টেনে নামানো হচ্ছে। প্রকাশ্যে লোকজনের সামনে দিয়ে এমন অমানবিক উপায়ে মৃতদেহটিকে নিয়ে যাওয়া দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন হাসপাতালের কর্মীদের দায়িত্ববোধ এবং মানবিকতা নিয়ে।
হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের আচরণকে চরম অবহেলা এবং অসম্মান হিসেবে দেখছেন সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই বহু মানুষ এর তীব্র নিন্দা করেছেন। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ হলেও তার প্রতি সম্মান দেখানো উচিত ছিল বলে মনে করছেন অনেকেই।
এই ঘটনা বিহারের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো এবং কর্মীদের প্রশিক্ষণের ওপর প্রশ্ন তুলেছে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
बेतिया में पोस्टमार्टम के बाद एक अज्ञात शव को घसीटते हुए ले जाया गया।
यह दृश्य बिहार की सरकारी व्यवस्था का आईना था, जिसने अपने ही हाथों से अपनी आत्मा को घसीट-घसीटकर सरेआम अपमानित कर दिया।#Bihar pic.twitter.com/ZgsnPpo0PR— Priya Sinha🇮🇳 (@iPriyaSinha) August 12, 2025