নায়িকার মুখে অসহ্য গন্ধ, টাকার জন্যে নিজের সহ্যের বাইরে গিয়ে যা করেছিলেন ইমরান

রূপালি পর্দায় রোমান্টিক দৃশ্যের জন্য পরিচিত বলিউড অভিনেতা ইমরান হাসমি সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অতীতের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। চুম্বন দৃশ্যে তাঁর স্বাচ্ছন্দ্য এবং ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি থাকলেও, একবার এক অভিনেত্রীর মুখে তীব্র দুর্গন্ধের কারণে তাঁকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল।

ইমরান জানান, টাকার জন্য একজন অভিনেতা হিসেবে অনেক ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। তাঁর কেরিয়ারের একটি বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ও চুম্বন দৃশ্য। এর মধ্যে কিছু অভিজ্ঞতা আনন্দদায়ক হলেও, কিছু স্মৃতি বেশ কঠিন ছিল। তার মতে, ‘মার্ডার’ ছবির সহ-অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে তার চুম্বন দৃশ্য ছিল অন্যতম সেরা। ‘ভিগে হোঁঠ তেরে’ গানটি আজও দর্শকদের মনে শিহরণ জাগায়।

তবে, একটি ছবির শুটিংয়ের সময় তিনি এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যেখানে তার বিপরীতে থাকা অভিনেত্রীর মুখে তীব্র দুর্গন্ধ ছিল। সেই মুহূর্তে ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’ বলা হয়ে গিয়েছিল, তাই পেশাদারিত্বের খাতিরে সেই দৃশ্যটি তাঁকে কষ্ট করে করতে হয়েছিল। যদিও, সেই অভিনেত্রীর নাম তিনি কোনোভাবেই প্রকাশ করেননি। বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তিনি তার পরিচয় গোপন রেখেছেন।

সময়ের সঙ্গে সঙ্গে ইমরান হাসমির ছবির ধরন বদলেছে। এখন তিনি ভিন্ন ধরনের চরিত্র বেছে নিচ্ছেন। সম্প্রতি তিনি একটি ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তার এই নতুন রূপ দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় লাগছে। এখন তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আগামীতে তিনি কোন ধরনের চরিত্রে অভিনয় করে চমক দেখান।