বীরভূমের পর এবার মুর্শিদাবাদ , গরু পাচার তদন্তে CBI এর সাথে CID

বীরভূমের পর এবার মুর্শিদাবাদ। গরু পাচার কাঁদে CBI রে পাশে থাকছে CID। বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দু দিন সকাল থেকেই রঘুনাথগঞ্জ ও নবগ্রামে তল্লাশি চালায় দুই তদন্তকারী সংস্থা। গরু পাচারকাণ্ডে এবার এনামুল হকের ভাগ্নে হুমায়ুন সেখ এর রাইস মিল সিল করে দিল CID।

শুক্রবার বিকালে রঘুনাথগঞ্জের তালাই মোড়ে থাকা একটি রাইস মিলে তল্লাশি চালায় CID র তদন্তকারী দল। সূত্র থেকে জানা যায় ,রঘুনাথগঞ্জ থানার তালাই মোড়ের পাশে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই রাইস মিলটির মালিক গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুলের ভাগ্নে হুমায়ুন ওরফে পিন্টুর।তল্লাশির পর সেইদিন বিকালেই রাইস মিলটি সিল করে দেয় CID। রাইসমিল ছাড়াও হুমায়ুন সেখ ওরফে পিন্টুর রঘুনাথগঞ্জে ‘সোনার বাংলা’ নাম একটি হোটেল রয়েছে সেটিকেও সিল করে CID।

শুক্রবার CID র আর একটি দল হানা দেয় নবগ্রামে। সেখান থেকে বেশ কিছু কাগজ ও নথিপত্র উদ্ধার করে CID -র আধিকারিকরা। CID -র ডিএসপি শিমূল সরকার জানান, আমরা গরু পাচারকাণ্ডে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে oঅভিযান চালিয়েছি। আজকে একটি রাইস মিল সিল করে দেওয়া হল। আগামী দিনে আরও তদন্ত করা হবে। বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গরু চুরির তদন্তে নেমে শুক্রবার দিনভর মুর্শিদাবাদে তৎপর ছিল সিআইডি।