প্রাথমিক সিলেবাসে হতে পারে ‘নৈতিক চরিত্রের’ পাঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর ! জেনেনিন বিস্তারিত

সিলেবাসে হতে পারে ‘নৈতিক চরিত্র গঠন’ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের প্রাথমিক স্কুলে শিশুদের সিলেবাসে এই পাঠক্রম আনতে চাচ্ছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এই কাজ দ্রুত শুরু হয়েছে তার প্রমান পাওয়া যায় শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম দফার আলোচনা থেকে।
শুক্রবারে মূলত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সিলেবাসে এই পাঠক্রমকে কিভাবে আনা যায় তা নিয়ে অ্যাড হক কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।আলোচনার শেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান “পড়ুয়াদের মধ্যে নৈতিক চরিত্র গঠন নিয়ে আলাদা কিছু করা যায় নাকি তা আমরা দেখছি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আলাদা করে কোনও বই বা কিছু তৈরি করা যায় নাকি তা নিয়ে আমরা আলাপ-বালোচনা করছি।”
শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক সিলেবাসে নৈতিক চরিত্র গঠন নিয়ে শিক্ষা দফতরকে ভাবনা চিন্তা করার কথা বলেন।শুক্রবারের বৈঠক শেষে পর্ষদ সভাপতি বলেন “সিলেবাসে কিছুটা অংশ জুড়ে নৈতিক চরিত্র রয়েছে তবে আমরা ভাবছি আলাদা করে কোন বই তৈরি করা যায় নাকি।”