পুরুলিয়ায় রেললাইন থেকে মা ও দুই নাবালিকার মৃতদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

পুরুলিয়ার সুইসা রেললাইনের উপর থেকে তিনটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহগুলির পরিচয় জানা গেছে। তাঁরা হলেন কাজল মাছুয়া (২৫) এবং তার দুই নাবালিকা মেয়ে রাখি মাছুয়া (৮) ও রাধা (১২)। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

জানা গেছে, কাজল ও রাখি সম্পর্কে মা-মেয়ে এবং রাধা কাজলের বোন। মৃতদেহগুলি পুরুলিয়া জিআরপি রবিবার ভোররাতে উদ্ধার করে। এরপরই তাদের পরিচয় জানতে তদন্ত শুরু হয়। কাজলের পরিবার সূত্রে জানা গেছে, তিনজনে গত বিকেলে মোবাইল সারাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। সকালে রেললাইনের ওপর থেকে তাদের মৃতদেহ উদ্ধারের খবর পায় পরিবার।

কাজলের মা জানান, তাঁর মেয়ে কাজল তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক হওয়ায় গত দু’মাস ধরে দুই মেয়েকে নিয়ে তাদের বাপের বাড়িতেই থাকছিলেন। পুলিশ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং প্রাথমিক পর্যায়ে এটি খুন বলেই মনে করা হচ্ছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই রহস্যময় হত্যাকাণ্ডের পেছনের কারণ কী, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।