OMG! শ্যাম্পেন পান করে রানি এলিজাবেথের মৃত্যু উদযাপন উপস্থাপকের

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু সংবাদ ব্রিটেনের মানুষদের মত পৃথিবীর সকলকে শোকাহত করেনি। তারই প্রমাণ দিয়েছেন এবার আর্জেন্টিনার টেলিভিশন উপস্থাপক সান্তিয়াগো কুনিও। টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালীন রানির মৃত্যু সংবাদ ঘোষণা করতে যেয়ে শ্যাম্পেনের বোতল খুলে উদযাপন করেছেন তিনি। পরে সেই ভিডিও পরে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার পতাকার রং- সাদা এবং নীল বেলুন দিয়ে সাজানো একটি সেটে বসে আছেন সেই উপস্থাপক। এবং রানির মৃত্যু সংবাদ ঘোষণা করতে যেয়ে একটি শ্যাম্পেনের বোতল খুলছেন এবং পান করছেন। তিনি সরাসরি সম্প্রচারে ঘোষণা করেছেন, ‘প্রাচীনকালের ……… মারা গেছে। এটি ভালর জন্যে হয়েছে। শয়তানের জন্য জোরে করতালি, যে তাকে নিয়ে গেছে। ‘
যখন সারা বিশ্বের রাজনীতিবিদ এবং নেতারা ব্রিটিশ রাজপরিবারের প্রতি তাদের সমবেদনা জানাচ্ছেন এবং সারা বিশ্বের সাংবাদিকরা রাজার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছেন তখন কুনিও রানির মৃত্যু সংবাদকে উস্কানিমূলক শব্দের সঙ্গে উড়িয়ে দেন।
তার এই বিতর্কিত ঘোষণাটি টুইটারে আর্জেন্টিনার মানুষদের মধ্যে দ্রুত ভাইরাল হয়ে যায়। টুইটারে অনেকেই কুনিওকে নিয়ে কৌতুক করেছেন।
একজন টুইটার ব্যবহারকারী রসিকতা করে বলেছেন, ‘কে ভেবেছিল যে তার ফ্রিজে একটি শ্যাম্পেন প্রস্তুত ছিল। সে একজন দেশপ্রেমিক। ‘
আর্জেন্টিনার অনেকেই আবার কুনিওর সমালোচনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি আর্জেন্টিনার এবং এই লোকটি আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করে না। আমরা রানির মৃত্যুতে ক্ষতির জন্য দুঃখিত। ‘
কুনিও শুধু একজন সাংবাদিকই নন, তিনি একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি তার এই অনুষ্ঠান ‘উনো মাস উনো ত্রেস’র জন্য সবচেয়ে বেশি পরিচিত। ২০১৭ এবং ২০১৮ সালে অনুষ্ঠানটি সেরা অনুসন্ধানী অনুষ্ঠানের পুরস্কার জিতেছিল।
আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে একটি যুদ্ধ হয়েছিল, যেখানে শেষ পর্যন্ত আর্জেন্টিনা হেরে যায়। অতীতের ক্ষোভ থাকা সত্ত্বেও, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মৃত রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, আর্জেন্টিনা সরকার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর জন্য ‘দুঃখ’ প্রকাশ করছে।
সূত্র : নিউজউইক।