সিবিআই তদন্তে খুশি নই’ কোন তদন্তে খুশি না হওয়ার কথা বলেন দিলীপ ঘোষ

CBI এর তদন্ত নিয়ে ফের প্রশ্ন শোনা যায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে। বৃহস্পতিবার বোলপুরে চা চক্র অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ।সেখানে দিলীপ ঘষে পরিষ্কার করে জানিয়ে দেন , ভোট পরবর্তী হিংসায় CBI এর তদন্তে খুশি নন তারা। দুর্নীতি নিয়ে CBI যেভাবে তদন্ত করছে। ভোট পরবর্তী হিংসার সেই ভাবে তদন্ত করছে না CBI।

তার পাশাপাশি পাশাপাশি পঞ্চায়েত ভোটে BJP র যে ভালো ফলাফল হবে তারও আশ্বাস দেন দিলীপ ঘোষ। আর আগেও তিনি বীরভূমে এসেছিলেন ,কিন্তু তখন তাকে চা চক্র করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন দিলীপ।কিন্তু এবার অনুব্রতর অনুপস্থির কারণেই চা চক্র করতে পারলেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার তারাপীথের CBI এর তদন্তে খুশি নন দিলীপ। শুধু ডাকাডাকি করলে হবে না সাজা দিতে হবে, না হলে সাধারণ মানুষ বিশ্বাস করবে কী করে?ভোট পরবর্তী হিংসায় CBI -এর তদন্ত নিয়ে এই কথাই বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।