স্বামীর বহির্ভূত সম্পর্কের কথা জানতে পাড়ায় , প্রতিবাদ করতে কোপ পড়ল স্ত্রীর মাথায়

স্বামীর বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে স্ত্রীর মাথায় কাটারি দিয়ে কোপ মারল স্বামী। এই রকম ভয়ংকর ঘটনা ঘটল পূর্ব বর্ধমান। গুরুতর আহত মহিলাটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়না থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।
বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার জন্য স্ত্রীকে কাটারি দিয়ে কোপানোর অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ।অভিযুক্ত ওই ব্যক্তির নাম পিন্টু ক্ষেত্রপাল। রায়না থানার বোরো বাতানডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি। মাথায় আগামী করা কাটারিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সীমা ক্ষেত্রপালের সঙ্গে পিন্টুর বিয়ে হয়েছিল প্রায় 20 বছর আগে। বিয়ের পরেই সীমার ওপর অত্যাচার শুরু হয়। এমনকী খেতেও দেওয়া হত না। প্রতিদিন মত্ত অবস্থায় বাড়ি ফিরে এসে মারধর করত পিন্টু। এই ভাবে দিন চালিয়ে যাচ্ছে সীমা। কিন্তু কিছু দিন আগে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন সীমা।তার প্রতিবাদ করায় সীমার মাথায় কোপ মারে তার স্বামী পিন্টু।