পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলের ওপর বিশেষ নজর মমতা – ভাইপোর

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটি বুথ স্তরকে মজবুত করার জন্য TMC র নজর এখন জঙ্গলমহল এর দিকে।বুথ স্তর গুলিকে TMC তিনটি সাংগঠনিক জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরের সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৈঠক করছেন TMC র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তার সাথে ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আগামী দিন সাংগঠনিক কাজে জঙ্গলমহলের কোন কোন বিষয়ে বাড়তি নজর দিতে হবে সেই বিষয়েই নজর দিচ্ছে তারা ।

রাজনৈতিক মহল এই বৈঠকে গুরুত্ব আকারে দেখছে। এই তিনটি জেলা থেকে গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করলেও 2019 সালের লোকসভা ভোটে আশানুরূপ ফল আসেনি TMC র। এই খারাপ ফলের সুযোগ নিয়েই BJP
জঙ্গলমহলে নিজের ক্ষমতা প্রভাব বিস্তার করছে।

তাই 2024 সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে আগামী পঞ্চায়েত নির্বাচনে ঘুঁটি সাজাতে শুরু করেছে বাংলার শাসক দল। কে কী কাজ করছে তার পূঙ্খানুপুঙ্খ রিপোর্ট দলকে দিতে হবে। সব কাজ হয়ে গিয়েছে বলে কার্যালয়ে বসে থাকলে হবে না। নিজেদের সেই স্তনে যেতে হবে।