৫০ হাজার টাকা দিচ্ছে মোদি সরকার! কেন্দ্র সরকারের তরফ থেকে ছাত্র -ছাত্রীদের দেওয়া হল সুখবর

ফের পড়ুয়াদের জন্য সুখবর। খবরটি দেওয়া হল কেন্দ্রের মোদী সরকার তরফ থেকে। দেশের সমস্ত পড়ুয়াদের জন্য ন্যাশনাল স্কলারশিপ তো ছিলই।এবার কেন্দ্র সরকার একঢাব এগিয়ে গেল দেশের সমস্ত পড়ুয়াদের শিক্ষার খাতে খরচের জন্য একবারে ৫০,০০০ টাকা দেবে কেন্দ্র সরকার।কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রের মোদী সরকারের মূল লক্ষ দেশের উচ্চশিক্ষা পড়ার আগ্রহী পড়ুয়াদের কিভাবে উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য করা যায়। বহু মেধাবী পড়ুয়ারা অর্থের অভাবের কারণে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেনা ।

এবার আর্থিক সাহায্যের মাধ্যমে ওই সব শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন কেন্দ্র সরকার। মন্ত্রক সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের যেকোনও পড়ুয়া তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যেতে এই বিশেষ আর্থিক সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারেন।
কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী, যে সকল ছাত্র -ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ -মাধ্যমিক পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য যারা ভর্তি হয়েছে তাদের পড়াশোনায় যাতে কোনো বাধা না পড়ে তার জন্যই এই সুবিধা নিয়ে আনা হয়েছে।