বাগুইআটি খুনের মূল অভিযুক্ত এখন পুলিশের হাতে , হাওড়া স্টেশন থেকে ধরা পড়ল সত্যেন্দ্র চৌধুরী

অনেক বিক্ষোপের পর শেষে বাগুইআটি খুনের মূল অভিযুক্ত গ্রেফতার হয় বিধাননগর পুলিশের হাতে। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম সত্যেন্দ্র চৌধুরী৷ ফোনের টাওয়ার ট্র্যাক করেই পুলিশ তার সন্ধান পায়।

পুলিশ জানান ,বারবার লোকেশন পাল্টাচ্ছিল সে , ট্রেন করে অন্য কোথাও পালানোর চেষ্টা করছিল সে। কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি।সূত্রের খবর, তাকে আজ আদালতে পেশ করা হতে পারে৷

কে এই সত্যেন্দ্র চৌধুরী? মৃত ছাত্র অতনু দে-র পরিবারের অভিযোগ,পুরো ষড়যন্ত্রের মূল মাথা সত্যেন্দ্র। তাদের অভিযোগ , ২২ আগস্ট এই সত্যেন্দ্রই বিকে কেনার নাম করে দুই পড়ুয়াকে নিয়ে যায় , তার পর ওই দুই পড়ুয়া অতনু দে এবং অভিষেক নস্করকে শ্বাস রোধ করে খুন করে সত্যেন্দ্র। এখন এতো কিছু পুলিশের কাছে পরিষ্কার হয়ে গেলেও এতদিন পুলিশ খুনের মাস্টার মাইন্ডের কাছে পৌঁছতে পারেনি। তা নিয়ে ক্ষোভ এলাকা বাসিন্দাদের । অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো সত্যেন্দ্র ।