রানীর একখানা হারের সঙ্গে সম্পর্ক রইল ভারতের এক নিজামের , জেনেনিন বিস্তারিত

শেষমেষ একটি যুগের অবসান ঘটল ব্রিটেনে। শেষ নিশ্বাস ত্যাগে করলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রানীর মৃত্যুতে শোকের ছায়া ব্রিটেনে। শুধু তাই নয় রানীর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করছে সারা বিশ্ব।
টানা ৭০ বছর সিংহাসনে বসে রাজ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল বৃহস্পতিবার সেই ক্ষমতার অবসান ঘটল। ৯৬ বছরের রানীর মৃত্যুর পর তার সিংহাসন ও সম্পত্তির দায়িত্বভার কে নেবে ,এই নিয়ে চলছে চর্চা।এ সবের মধ্যে জানা যায় এক চমকপ্রদ তথ্য।রানীর অসীম সম্পত্তির মধ্যে একখানা হারের সঙ্গে সম্পর্ক রয়েছে ভারতের এক নিজামের।
সালটি ছিল ১৯৪৭। যখন রানীর বিয়ে হয়। তখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। সেই সময় হায়দ্রাবাদের গদিতে
যে নিজাম (সপ্তম আসফ জাহ্) ছিলেন তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন।ফলে সেই সময় রাজকন্যাকে অত মূল্যবান উপহার দেওয়ার ক্ষমতা ছিল নিজামের।