ট্র্যাফিক সিগন্যাল ভেঙে পড়লেন বিপদে..! যাদবপুরে ‘ভুয়ো’ পুলিশ গ্রেফতার, পেশ আদালতে

ট্র্যাফিক সিগন্যাল না মেনে চলতে গিয়ে ধরা পড়ল এক ভুয়ো পুলিশ। বৃহস্পতিবার সকালে কলকাতার সুলেখা মোড়ে এক বাইক আরোহীকে ট্র্যাফিক আইন লঙ্ঘনের জন্য আটক করেন কর্তব্যরত পুলিশ। ওই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিলেও পরে জানা যায় তিনি আসলে ভুয়ো পুলিশ।

পুলিশ পরিচয়ে সন্দেহ
যাদবপুর ট্র্যাফিক গার্ডের এক সার্জেন্ট ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ওই বাইক আরোহীকে আটকানোর পর তিনি নিজেকে বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্মী হিসেবে পরিচয় দেন। কিন্তু তাঁর কথায় সন্দেহ হয় সার্জেন্টের। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি তাঁর পুলিশ পরিচয়ের সপক্ষে কোনো সঠিক প্রমাণ দেখাতে পারেননি।

গ্রেপ্তার ও মামলা
ঘটনার সত্যতা যাচাই হওয়ার পর যাদবপুর ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট যাদবপুর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে।