‘সবসময় তোমার পাশে আছি’ : বিরাটের সেঞ্চুরিতে অনুষ্কা শর্মা

দীর্ঘ তিন বছর পর সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় স্টার ক্রিকেটার বিরাট কোহলি। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ৭১তম শতক হাঁকালেন এই রানমেশিন। বিরাটের এই শতকে গর্বিতবোধ করছেন তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। স্বামীর সেঞ্চুরি উদযাপন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাটের একটি সেঞ্চুরি পরবর্তী ছবি শেয়ার করেছেন তিনি।ক্যাপশনে লিখেছেন, ‘সবসময় তোমার পাশে আছি, সবকিছুতে আছি। ’

এদিকে ম্যাচ শেষ হওয়ার পর নিজের প্রত্যাবর্তনীয় এই সেঞ্চুরি স্ত্রী আনুশকা ও মেয়ে ভামিকাকে উৎসর্গ করেছেন বিরাট। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এই যে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন এখন, এর পেছনে আছে এমন একটা মানুষ যে আমার জন্য নিজের সবটা উৎসর্গ করেছে। সমস্ত খারাপ সময়ে সে পাশে ছিল। আর সেটা আনুশকা। আর তাই এই সেঞ্চুরিটা ওর জন্য আর আমাদের মেয়ে ভামিকার জন্য। ’
গত তিন বছরে বিরাটের খারাপ সময়ে বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছেয় আনুশকাকে। মাঠে স্বামীর খারাপ পারফরম্যান্স হোক বা ছুটি কাটানো, কটাক্ষের তীর ঘুরেফিরে এসেছে আনুশকার দিকেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই একে অপরের পাশে থাকার বার্তা দিয়ে ‘বিরুষ্কা’ বুঝিয়ে দেন তাঁদের সম্পর্কের ভিত কতটা মজবুত!

২০১৭ সালে বিয়ে করেন এই তারকা দম্পতি। ২০২০ সালে তাঁদের ঘর আলো করে আসে ছোট্ট ভামিকা। তারকা জুটিদের মধ্যে বেশ সুখেই আছেন এই দম্পতি।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)