বিশেষ: জেনারেলের টিকিটে AC কোচে ভ্রমণ করছেন? বিনা টিকিটে ট্রেন ভ্রমণে কী শাস্তি হয় জানেন?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দূরপাল্লার ট্রেনের এসি কামরায় সিট জবরদখল করে বসে থাকা এক ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে। এই দৃশ্য অনেকেরই চেনা হলেও, বিনা টিকিটে বা ভুল কামরায় ভ্রমণ যে একটি গুরুতর অপরাধ, তা অনেকেই জানেন না। এই ধরনের অনিয়ম বন্ধ করতে রেলের আইন আরও কড়া হয়েছে।

ভারতীয় রেলওয়ে আইন, ১৯৮৯ অনুযায়ী, বিনা টিকিটে দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করা বা জেনারেল বা স্লিপার ক্লাসের টিকিটে এসি কামরায় ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। রেলওয়ে আইনের ১৩৮(বি) ধারা অনুযায়ী, বিনা টিকিটে বা নিজের টিকিটের তুলনায় উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করাকে অবৈধ বলে গণ্য করা হয়।

আইন লঙ্ঘন করলে কী শাস্তি হতে পারে?

  • জরিমানা: যদি কোনো যাত্রী বিনা টিকিটে বা উচ্চ শ্রেণির কামরায় ধরা পড়েন, তবে তাকে সেই কামরার টিকিটের মূল্যের সঙ্গে জরিমানা দিতে হবে।
  • ট্রেন থেকে নামানো: যদি অভিযুক্ত ব্যক্তি জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) তাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন।
  • কারাদণ্ড: গুরুতর ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ১০ দিন থেকে ১ মাস পর্যন্ত জেলও হতে পারে।

তবে মহিলা ও শিশুদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। যদি কোনো মহিলা বা শিশু বিনা টিকিটে বা উচ্চ শ্রেণিতে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন, তবে তাদেরকে যে স্টেশন থেকে তারা ট্রেনে উঠেছিলেন সেখানেই নামিয়ে দেওয়া হবে।

ট্রেন ভ্রমণের সময় প্রতিটি যাত্রীর উচিত নির্ধারিত নিয়ম মেনে চলা। আইনি শাস্তি এড়াতে সঠিক টিকিট সংগ্রহ করা, নিজের টিকিটের শ্রেণি ও বার্থ নম্বর যাচাই করা এবং নির্দিষ্ট কামরায় ভ্রমণ করা অত্যন্ত জরুরি। টিকিট সংক্রান্ত কোনো সমস্যা হলে টিটিই-এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।