মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়! ভেসে গেল উত্তকাশির গ্রাম, ভিডিও দেখলে গাঁয়ে কাটা দেবে

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে আবারও ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এবার উত্তরকাশির ধারালি গ্রামে আকস্মিক বন্যায় কার্যত সবকিছু ভেসে গেছে। জলের রুদ্র রূপে গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মেঘভাঙা বৃষ্টির পর প্রবল বেগে জলস্রোত ধারালি গ্রামের দিকে ধেয়ে আসে। জলের তোড়ে বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো ভেসে যায়। হঠাৎ এই বিপর্যয় নেমে আসায় গ্রামের অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেননি। মনে করা হচ্ছে, বন্যার তোড়ে অনেকেই আটকে পড়েছেন এবং তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে।
VIDEO | Uttarakhand: Cloudburst causes massive destruction in Dharali Uttarkashi. More details are awaited.#Cloudburst #UttarakhandNews
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/vFx2rEUHvv
— Press Trust of India (@PTI_News) August 5, 2025
প্রশাসনের পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি, তবে প্রাথমিক রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে যে ধারালি গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (SDRF) কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন। আটকে পড়া মানুষদের উদ্ধার এবং তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়াই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।
উত্তরাখণ্ডে গত কয়েকদিনে ভারী বৃষ্টির কারণে একাধিক জায়গায় ভূমিধস এবং বন্যার খবর পাওয়া যাচ্ছে। প্রকৃতির এই রুদ্র রূপ দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ভয়াবহ বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি কতটা ভয়াবহ, তা উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই জানা যাবে।