শারীরিক অবস্থা আশঙ্কাজনক ব্রিটেনের রানির , ছুটে গেলেন প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম

UK এর রানী দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এদিন বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসের তরফে থেকে জানানো হয়েছে , রানী দ্বিতীয় এলিজাবেথ এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। বর্তমানে রানী স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রয়েছেন।গোটা গ্রীষ্মকাল সেখানেই কাটান তিনি। একদিন আগে স্বাস্থ্যের কারণে নির্বাচন সভা বাতিল করেন রানী এলিজাবেথ। তার এই স্বাস্থ্যের কারণে চিকিৎসকেরা তাকে বিশ্রাম নিতে বলেছেন।প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম রানির পাশে থাকার জন্য বালমোরাল ক্যাসেলে ছুটে গিয়েছেন।
বালমোরাল ক্যাসেলেই থাকতেই “রানি স্বাচ্ছন্দ্য বোধ করেন”, জানিয়েছে বাকিংহাম প্যালেস। সেখানেই চিকিৎসা তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে। বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, “আজ সকালে আরও মূল্যায়নের পরে, রানির ডাক্তাররা তাঁর স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁকে সর্বক্ষণ চিকিৎসা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।”
অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী , রানির তার বাকি দুই সন্তান প্রিন্স অ্যান্ড্রু এবং ওয়েসেক্সের আর্ল এবং কাউন্টেসও নিয়ে স্কটল্যান্ডে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেলের। কিন্তু তাঁরা সেই পরিকল্পনা বাতিল করেছেন।