খুনে ব্যবহৃত গাড়িতে পাওয়া গেল সাতটি আঙুলের ছাপ, তদন্তে CID -র ফরেনসিক টিম

কেষ্টপুর খুনে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন যে ভাড়া গাড়িটি যাতায়াতের জন্য ব্যবহার করা হয় সেই গাড়িটি থেকে সাতটি আঙুলের ছাপ পাওয়া গেছে। এদিন টিম কেষ্টপুরের জোড়া খুনের তদন্ত করতে রাতেই ভাঙড় থানায় পৌঁছে যায়। সংগ্রহ করা হয় থানার CCTV ফুটেজ।
বসিরহাটের হাড়োয়া থানার কুলটি ও ন্যাজাট থানার শিরিশতলা এলাকায়, যেখানে দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, বৃহস্পতিবার দুপুরে সেখানে পৌঁছায় ফরেন্সিক টিমের সাথে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের সদস্যরাও।কলকাতা থেকে সুন্দরবনগামী বাসন্তী হাইওয়ের শিরিসতলার সেই মেছোভেঁড়ি সংলগ্ন জায়গাটিকে দড়ি ও বাঁশের খুঁটি দিয়ে ঘিরে ফেলা হয় সকালেই।
যে খুনের জন্য কর্ণাটকের গাড়িটি ব্যবহার করা হয়েছিল ,সেই গাড়ির নমুনা সংগ্রহ করছে CID র ফরেনসিক টিম। গাড়ির ফরেনসিক পরীক্ষার মাধ্যমে গাড়ি থেকে সন্ত্রাসবাদীর ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। কতজন আততায়ী এই খুনের সঙ্গে যুক্ত ছিল তার তথ্য প্রমানের জন্য গাড়িটির ফরেনসিক পরীক্ষা করা হয়।
যে জায়গা থেকে দেহ দুটি উদ্ধার হয়েছে সেখানেও যেতে পারে ফরেনসিক দল।