সাইরাস মিস্ত্রির মৃত্যুতে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য, তদন্ত রিপোর্ট জমা দিল মার্সিডিজ়

কয়েকদিন আগেই দুর্ঘটনায় নিহত হন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। আজ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এল তার মিত্যু নিয়ে। বৃহস্পতিবার পালঘর পুলিশের কাছে এই সড়ক দুর্ঘটনায় একটি রিপোর্ট জমা দিয়েছে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ়।সেদিন সাইরাস মিস্ত্রি এবং আরও তিনজন মার্সিডিজ জিএলসি ২২০ডি ৪এসএটিআইসি গাড়িতে করে গুজরাট থেকে দিল্লিতে ফিরছিল।
এদিন আরও একটি রিপোর্ট জমা দেওয়া হয় পুলিশের কাছে। দু-দু’টি রিপোর্ট থেকে কী জানা গেল? ৬৮ লক্ষ টাকার গাড়িতে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে মৃত্যু হল এই ভারতীয় শিল্পপতির?
প্রথমে মার্সিডিজ় সংস্থার রিপোর্ট কী বলছে সেটা জানা যাক , দুর্ঘতা ঘটার ৫ সেকেন্ড আগে গাড়িটির গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটার। চালক ব্রেক দিলে গতিবেগ কমে প্রতি ঘন্টায় নেমে এসেছিল ৮৯ কিমিতে। ঠিক সেই সময় গাড়িটির সংঘর্ষ হয় একটি ডিভাইডারের সাথে। আরও তথ্য সংগ্রহ করতে, ১২ সেপ্টেম্বর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে মার্সিডিজ এর শোরুমে আনা হবে। গাড়িটি পরিদর্শন করতে হংকং থেকে এক বিশেষজ্ঞ দলকে আনা হবে। তারাই এই বিষয়ে বিশদ প্রতিবেদন দেবে। তারা সময়মতো এসে না পৌঁছলে ভারতের এক বিশেষজ্ঞ দলই এই প্রতিবেদন তৈরি করবে।