ইতনা গুস্সা কিঁউ?…’নেতাজির মূর্তি উদ্বোধন নিয়ে মোদিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর !

ফের একবার কেন্দ্রকে কটাক্ষ করলেন পচ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামের সমাবেশ থেকে মোদিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।নিশানার কারণ প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ থেকে নেতাজির সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূল নেত্রীর। কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, ‘ইতনা গুস্সা কিউঁ’ এতো রাগ কেন?’
আজ দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেই স্ট্যাচু তে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে আন্ডার সেক্রেটারি মারফত একটি চিঠি পাঠানো হয়। দিল্লিতে নেতাজির স্ট্যাচু উদ্বোধন নিয়ে আমাদের কিছু জানানোই সেভাবে হয়নি। মুখ্য সচিব উত্তর দিয়েছেন।” একজন বিশেষ ব্যক্তির মূর্তিস্থাপন নিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি কেন সেই প্রশ্নও তোলেন
মুখ্যমন্ত্র্রী।
মমতার প্রশ্ন, “এতো রাগ কীসের? একজন মন্ত্রীকে দিয়ে কেন আমন্ত্রণ পাঠানো হল না? এটা আমাদের রাজ্যের সম্মানের প্রশ্ন।”মুখ্যমন্ত্রীর কোথায়, ” “আমরা যেন চাকর-বাকর। ওদের আগেই আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে এলাম। দিল্লির অনুষ্ঠান আমি বাংলায় উদ্বোধন করে এলাম।’মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের সেই চিঠির পালটা জবাব ইতিমধ্যেই চিঠির সাহায্য দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।