সারা ভারতের পুজোতে এবার হবে বাংলা গানের মেলা , থাকবে গানের শিল্পীদের সাথে মহিলা পুরোহিত

পুজোর মাত্র কিছু দিনের অপেক্ষা।ইতিমধ্যেই বাংলার দূর্গাপূজা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে সম্মানিত হয়েছে। তাই এবার বোরো সম্মানের উপলক্ষে এবারের পূজায় উৎসবের আনন্দ দ্বিগুন। এই আনন্দে বাদ যাবে না বাংলার গানও। তাই ডাকা হচ্ছে প্রচুর বাঙালি শিল্পীদের।
জানা যাচ্ছে , এবার শুধু বিদেশে নয় দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত পুজোর বড়ো বড়ো সমিতি যেমন সারথি সোসিও-কালচারাল ট্রাস্ট, বেগুর বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন, নর্থ বেঙ্গালুরু বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আনন্দময়ী , আরটি নগর সর্বজনীন, বঙ্গধারা এবং প্রেস্টিজ লেক সাইড হেভিটেট বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন প্রভৃতি সমিতি গুলি এবারের পূজায় বিশেষ আকর্ষণের আয়োজন করছে।
এবার এই সব মন্ডবে বাজবে বাংলার গান। বাজবে থিম সংও। থিম সং নির্মাণে অংশগ্রহণ করবে সারেগামাপা-র একসময়ের প্রতিযোগীরা। তার পাশাপাশি শিল্পীদের লাইভ পারফরমেন্স হতে পারে।অর্কদীপ মিশ্র এবং তাঁর দল ‘ফোক ডায়েরি’ পুজোর থিম সং নির্মাণে রয়েছেন। রয়েছেন প্লে-ব্যাক সিঙ্গার সুজয় ভৌমিক, সুপার সিঙ্গারের ফার্স্ট রানার আপ মানসী ঘোষ, প্লে-ব্যাক সিঙ্গার জুন বন্দ্যোপাধ্যায়, হিন্দি সারেগামাপার টপ ফাইভ টপার দীপায়ন বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী শিল্পী গৌরব সরকার এবং অভ্রতনু ঘোষ।