এবার গবেষকদের জন্য সুখবর , ফেলোশিপ -এর মাধ্যমে পাবে ৫০,০০০ টাকা

এবার গবেষক পড়ুয়াদের জন্য সুখবর। এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি গবেষক পড়ুয়াদের জন্য একগুচ্ছ স্কিমের ঘোষণা করল। নির্দেশিকা জারির মাধ্যমে এমনটাই জানা গিয়েছে। পড়ুয়াদের উচ্চশিক্ষায় তাদের এই স্কিমগুলি যথেষ্ট সাহায্য করবে। frg.ugc.ac.in – এই লিংকের মাধ্যমে পড়ুয়ারা আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি অনুসারে তিনটি গ্রান্ট ও দুটি ফেলোশিপ ঘোষণা করা হয়েছে। ফ্যাকাল্টি সদস্য এবং ইন-সার্ভিস শিক্ষকদের জন্য গ্রান্টগুলি চালু করা হয়েছে ।দেওয়া হবে ১০০ টি ফেলোশিপ। এতে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 50,000 টাকা করে পাবেন। যার ফলে গবেষকদের গবেষণার কাজ আরও সহজ হয়ে উঠবে বলে জানা যাচ্ছে।
শুধুমাত্র পড়ুয়া বা গবেষকদের জন্য নয়, এই ফেলোশিপ এবং ব্র্যান্ডগুলি অবসরপ্রাপ্ত অধ্যাপকদেরও দেওয়া হবে, যাতে অবসর পাওয়ার পরেও তাঁরা তাঁদের গবেষণার কাজ চালিয়ে যেতে পারে ।
এই ফেলোশিপটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত ফ্যাকাল্টি সদস্যদের জন্য , যাতে তাঁরা অবসর নেওয়ার পরেও নিজেদের গবেষণার কাজ চালিয়ে যেতে পারেন । মোট 100টি ফেলোশিপ দেওয়া হবে ।এই ফেলোশিপে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 50,000 টাকা পাবেন । এছাড়াও প্রতি বছর 50,000 টাকা দেওয়া হবে । এই ফেলোশিপের মেয়াদ তিন বছর বা 70 বছর পর্যন্ত ।