শীঘ্রই পার্থর সঙ্গে জেলে দেখা হবে মলয়ের, বালুরঘাট সফরে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর

এখন পার্থ চট্টোপাধ্যায়রা যেখানে আছেন , খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করতে আসবেন মলয় ঘটক। আজ আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে CBI। সেই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আজ বালুরঘাট সফরে গিয়ে তিনি বলেন , এর আগেও জিজ্ঞাসাবাদের কারণে দিল্লি থেকে ডাক পড়েছিল মলয় ঘটকের। আসানসোলে যে কয়লা পাচার হয় সে নিয়ে অজানা নেই রাজ্যবাসীর। সুতরাং আজ সেখানে ও মন্ত্রীর বাড়িতে হানা দিয়ে সিবিআই নিশ্চয়ই এ সংক্রান্ত গুরুত্বপুর্ণ নথি হাতে পাবে বলে মনে করেন সুকান্ত।

বাগুইআটি খুনের কান্ড নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এই ঘটনার দেয় সরাসরি পুলিশের ওপর দেন। এর বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী। তাঁর অদক্ষতায় আজ অকালে দুটি প্রাণ চলে গেল । কেননা পুলিশ কোনও রকম তদন্ত তো করেইনি, উলটে পরিবারটিকে মিডিয়ার সামনে মুখ খুলতে নিষেধ করে দিয়েছিল । পুলিশ কেন এমন করেছিল, তার কৈফিয়ত পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে দাবি করেন সুকান্ত ।