নিয়োগ কমিটির অনুমোদন ছাড়া আর চাকরি নয়, নবান্নের প্রশাসনিক বৈঠকে কড়া নির্দেশ মমতার

সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি নিয়ে বারবার বিরুধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। তাই এ বিষয়ে এবার করা পদক্ষেব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন নবান্নের সভাঘরে আয়োজিত একটি প্রশাসনিক বৈঠক করা হয়। বঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন ,এবার থেকে নিয়োগ কমিটির অনুমোদন ছাড়া কাউকে কোনও সরকারি চাকরি দেওয়া যাবে না। এদিন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর নামও আলাদা করে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
SSC নিয়োগ দুর্নীতির মামলার কারণেই জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। SSC ছাড়াও ,প্রাথমিক TET নিয়েও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এই দুর্নীতিকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে মাঠে নেমেছে। তাই এরূপ অবস্থায় নতুন নিয়োগ নিয়ে এর যাতে অশান্তি না হয় , সেটাই চাইছে রাজ্য সরকার।
সূত্রের খবর , বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠকে থাকা মন্ত্রীদের বিভিন্ন চাকরির দুর্নীতি নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।