বাগুইহাটির খুনের কাণ্ড এবার CBI এর হাতে , ঘোষণা নবান্ন থেকে

রিভিউ বৈঠকের শুরুতেই বাগুইহাটি প্রসঙ্গ মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের কাজ নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী।পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন “আইসিকে সাসপেন্ড করা উচিত তোমাদের”।
মুখ্যমন্ত্রীর প্রশ্নের হাত থেকেও ছাড়া পায়নি বিধাননগরের পুলিশ সুপারও। এত অবহেলা কেন? পুলিশ সুপার সুপ্রতিম সরকারকে বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এরকম হাবভাবে স্পষ্ট যে দুই ছাত্রের খুনের ঘটনায় যথেষ্ট তৎপর রাজ্য সরকার৷
ইতিমধ্যেই বাগুইআটি ঘটিত মামলার তদন্ত করার দায়িত্বভার দেওয়া হয়েছে CID -কে। আজ মমতার বৈঠকের আগেই নবান্ন থেকে জানিয়ে দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বাগুইআটি কাণ্ডে পুলিশের গাফিলতি স্বীকার করে করে নিয়েছেন কলকাতার মেয়র৷
বাগুইআটিতে আটক দুই স্কুল ছাত্রকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে পুলিশ। তাই তাদের খুনের তদন্তের দায়িত্ব CBI কে দেওয়ার কথা বলেন পরিবারের লোকেরা। রাজ্য পুলিশের এরকম ব্যর্থতার কারণের শেষে CID র হাতে দায়িত্বভার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।