হোটেলে নিয়ে গিয়ে অজ্ঞান করে ধর্ষণ! আঙ্গুল উঠল কংগ্রেসের যুবনেতার বিরুদ্ধে, উত্তপ্ত রাজনৈতিক মহল

ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগ ঘিরে ফের রাজনৈতিক চাঞ্চল্য তুঙ্গে উঠেছে। অভিযোগের তীর কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন NSUI-র ওড়িশা সভাপতি উদিত প্রধানের দিকে। ১৯ বছর বয়সী ওই কলেজ ছাত্রীর অভিযোগ, তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে বেহুঁশ করে ধর্ষণ (Rape) করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ:
ঘটনার সূত্রপাত গত ১৮ই মার্চ। অভিযোগকারী তরুণী জানিয়েছেন, সেদিন মাস্টার ক্যান্টিন চকে তাঁর দুই বন্ধুর সঙ্গে দেখা হয়। সেখানেই উদিত প্রধান উপস্থিত হন এবং নিজেকে যুব কংগ্রেস (Congress) নেতা হিসেবে পরিচয় দেন। এরপর তাঁরা সবাই মিলে একটি হোটেলে যান। তরুণীর অভিযোগ, সেখানে ঠান্ডা পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে তাকে অজ্ঞান করে উদিত তাকে ধর্ষণ করেন।
নির্যাতিতা তাঁর বিবৃতিতে বলেছেন, “গাড়িতে বসে উদিত আমাকে অশোভনভাবে ছুঁতে থাকে। হোটেলে গিয়ে ওরা মদ্যপান করে, আমি করিনি। উদিত ঠান্ডা পানীয় দেয়, তারপর থেকেই আমার মাথা ঘুরতে থাকে। জ্ঞান ফেরার পরে দেখি আমার পাশে উদিত শুয়ে আছে, আর আমার শরীর ব্যথা করছে।” এই ঘটনার পরই তিনি পুলিশের দ্বারস্থ হন।
প্রতিবাদে উত্তাল ওড়িশা রাজনীতি:
এই যুব নেতার বিরুদ্ধে ধর্ষণের (Rape) অভিযোগ প্রকাশ্যে আসার পর আবারও দেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এর আগেও ওড়িশায় কলেজছাত্রীর আগুনে আত্মহত্যা এবং ছাত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় বিচারের দাবিতে বিরোধী দলগুলো ইতিমধ্যেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। কংগ্রেসের (Congress) পক্ষ থেকেও দলের এই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উদিত প্রধানকে জেরা করা হচ্ছে। পাশাপাশি, নির্যাতিতা তরুণীর মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তদন্তকারী আধিকারিকেরা আরও তথ্য হাতে আসার অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই ওই হোটেলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। সমস্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে অপরাধীর শাস্তির ব্যবস্থা করা হবে বলে প্রশাসন জানিয়েছে। তবে, এই ঘটনায় আবারও প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।