মঙ্গল গ্রহ থেকে আসা পাথর বিপুল দামে হলো বিক্রি, জেনেনিন কত উঠলো দাম?

মহাবিশ্বের এক অসাধারণ নিদর্শন, মঙ্গল গ্রহ থেকে আসা একটি বিশাল পাথরখণ্ড রেকর্ড দামে বিক্রি হয়েছে। এনডব্লিউএ ১৬৭৮৮ (NWA 16788) নামের এই লালচে পাথরখণ্ডটি বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটিতে ৫৩ লাখ ডলারে (প্রায় ৬৪ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা) বিক্রি হয়েছে।
তুর্কি সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ২০২৩ সালে সৌরজগতে এলোমেলোভাবে ঘুরতে থাকা একটি গ্রহাণুর সঙ্গে মঙ্গল গ্রহের এক ভয়াবহ সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলেই মঙ্গলের ভূখণ্ড থেকে এই বিশাল পাথরখণ্ডটি ভেঙে মহাকাশে ছিটকে যায় এবং পৃথিবীর দিকে তার যাত্রা শুরু করে। দীর্ঘ ২২ কোটি ৫০ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই বছরই নভেম্বরে উল্কা আকারে পাথরটি নাইজারের সাহারা মরুভূমিতে পতিত হয়।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র তথ্য অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে মঙ্গল থেকে আসা মোট ৪০০টি পাথর বা পাথরের খণ্ড রয়েছে। তবে এনডব্লিউএ ১৬৭৮৮ নামের এই পাথরখণ্ডটি এর মধ্যে আকার আয়তনে সবচেয়ে বড়। এমনকি, মঙ্গল থেকে আসা দ্বিতীয় বৃহত্তম পাথরখণ্ডটির চেয়েও এটি শতকরা ৭০ শতাংশ বড়। এর ওজন প্রায় ২৫ কেজি, এবং এর লালচে রং মঙ্গলের পরিচিত ভূপ্রকৃতির ইঙ্গিত দেয়।
নিলাম আয়োজক সংস্থা পাথরটি যিনি কিনেছেন, তার পরিচয় গোপন রেখেছে। মহাকাশ থেকে আসা এই বিরল এবং বৃহৎ পাথরখণ্ডটির রেকর্ড দামে বিক্রি হওয়া মহাজাগতিক বস্তুর প্রতি মানুষের আগ্রহ এবং এর বৈজ্ঞানিক গুরুত্বকেই তুলে ধরেছে।