মহালয়ার দুর্গা সেজে নেটিজেনদের ট্রোলের মুখে শুভশ্রী, অবশেষে মুখ খুললেন নায়িকা

দুর্গাপুজোর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘মহালয়া’। আর মহালয়ার ভোরে কোন চ্যানেল কত দর্শক টানবে সেই নিয়ে জোর টক্কর। যদিও এই বছর জি বাংলায় দূর্গা বেশে দেখা যাবে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। প্রথমে শোনা গিয়েছিল ‘মিঠাই’ মানে সৌমিতৃষা কুণ্ডুই এবার দূর্গা সাজবেন । কিন্তু চ্যানেলের তরফ থেকে এবারের মহালয়ার এক ঝলকও সামনে আসতেই খেপে গেলেন দর্শকরা । কারণ এর আগের বারের মতো এবারও দূর্গা বেশে থাকছেন শুভশ্রী। এবারের মহালয়ার প্রভাতঅনুষ্ঠানের নাম ‘সিংহবাহিনী ত্রিনয়নী’।
শুধু তাই নয়, গত মার্চ মাসেই ছেলে ইউভান ও স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে আজমের শরিফে গিয়েছিলেন নায়িকা। সেখানে চাদর চড়িয়ে হিন্দুদের কটাক্ষের শিকার হয়েছিলেন তারকা দম্পতি। সেই বিতর্কই ফের মাথাচাড়া দিল।দেবী দুর্গারূপে শুভশ্রীকে দেখে কেউ কেউ এই অনুষ্ঠান বয়কটের ডাক দেন। অভিযোগ- ‘ইসলামকে অন্তরে ধারণ করা শুভশ্রী’কে দেবীরূপে দেখতে চায় না তাঁরা।
এক নেটিজেন লেখেন, ‘দেবী দুর্গারূপে আমরা এমন কাউকে দেখতে চাই না যারা প্রতিপদে সনাতন ধর্মকে পরিহাস করে ইসলামকে অন্তরে ধারণ করে।’ তবে আর চুপ নয়,এবার মুখ খুললেন টলিউড অভিনেত্রী শুভশরী গাঙ্গুলি। এক সংবাদমাধ্যমকে জানান, ‘যারা ধর্ম নিয়ে এগুলো করছে তারা অশিক্ষিত, তাঁদের জীবনে কোনও কাজ নেই, অযোগ্য, অপাক্তেয়, ফেসলেস কিছু মানুষ। আমি এদের নিয়ে কোনও কথাই বলতে চাই না। এরা কী বলল না বলল সেটা আমাকে স্পর্শও করে না। আমার এই বিষয়ে কোনও বক্তব্য, কোনও প্রতিক্রিয়া নেই এই বিষয়ে।’
View this post on Instagram