ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা (৭সেপ্টেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
১৮১২ – নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।
১৮২২ – ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯০৪ – দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।
১৯১১ – ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেপ্তার হন।
১৯৩১ – লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৪৭ – ৬-৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে অসাম্প্রদায়িক যুব সংগঠন গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠা হয়।
আজ যাদের জন্মদিন:
১৫৩৩ – ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন।
১৭০৭ – জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ একজন ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ এবং লেখক।
১৮২৬ – রাজনারায়ণ বসু, বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক।
১৮৭০ – রুশ কথাসাহিত্যিক আলেকসান্দর কুপ্রিনের জন্ম।
১৮৭০ – আমেরিকান ক্রীড়াবিদ টমাস কার্টিস জন্মগ্রহণ করেন।
১৮৭৭ – আইরিশ বেসবল প্লেয়ার মাইক নিল জন্মগ্রহণ করেন।
১৮৮৭ – গোপিনাথ কবিরাজ , বাঙালি সংস্কৃত- তন্ত্র পন্ডিত ও দার্শনিক ।
১৮৯২ – অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এরিক হ্যারিসন জন্মগ্রহণ করেন।
১৮৯২ – কুমুদশঙ্কর রায় প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ।
১৮৯৪ – ভিক রিচার্ডসন, অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার।
১৯১২ – ডেভিড প্যাকার্ড, মার্কিন প্রকৌশলী ও ব্যবসায়ী, হিউলেট প্যাকার্ড কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯১৩ – স্যার জন অ্যান্থনি কোয়েল, ইংরেজ অভিনেতা ও মঞ্চ নির্দেশক।
১৯১৭ – নোবেলজয়ী (১৯৭৫)অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থের জন্ম।
১৯২০ – আশুতোষ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।
১৯২৫ – ভারতীয় অভিনেত্রী, গায়ক, এবং পরিচালক ভানুমতি রামকৃষ্ণ জন্মগ্রহণ করেন।
১৯২৭ – ইংরেজি লেখক এবং চিত্রকর এরিক হিল জন্মগ্রহণ করেন।
১৯৩৪ – সুনীল গঙ্গোপাধ্যায়, পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বাঙালি লেখক এবং কবি।
১৯৫৪ – বাংলাদেশের কৃষি উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ চাঁদপুরে জন্মগ্রহণ করেন।
১৯৬৮ – মার্সেল দেসায়ি, ফরাসি ফুটবলার।
১৯৮৭ – ইভান রেচেল উড, মার্কিন অভিনেত্রী, মডেল ও সঙ্গীতজ্ঞ।
১৯৬২ – রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৯২ – এম বিডি টুয়েন্টিফোর ডট কম এর প্রেরণা মরিয়ম জন্মগ্রহণ করেন।
এই দিনে মৃত্যুবরণ করেন যারা:
১৮৬০ – লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪০০ যাত্রীর প্রাণহানি ঘটে।
১৯০৭ – প্রথম সাহিত্যে নোবেলজয়ী (১৯০১) ফরাসি কবি সুলি প্রুদহোমের মৃত্যু।
১৯১০ – ইংরেজি চিত্রশিল্পী উইলিয়াম হলমেন হান্ট মৃত্যুবরণ করেন ।
১৯৪৯ – মেক্সিকান চিত্রশিল্পী হোস ওরোস্কার মৃত্যু।
১৯৭৬ – বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষের মৃত্যু।
১৯৯১ – এডউইন মাটিসন ম্যাকমিলান নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৯৭ – জায়ারের একনায়ক মবুতু সেসে সেকো মৃত্যুবরণ করেন।
১৯৯৯ -পুলক বন্দ্যোপাধ্যায়, প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার ।
২০১০ – আমেরিকান লেখক বারবারা হল্যান্ড মৃত্যুবরণ করেন।
২০১২ – পাকিস্তানি ফুটবলার আব্দুল গাফুর মৃত্যুবরণ করেন।