জাল পরিচয়পত্র নিয়ে সেনার দফতরে প্রবেশ ! আটক এক যুবক

সেনার চোদ্দ বেসে পূর্বভারতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর সদর দফতর প্রবেশ করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। অনুপ্রবেশের চেষ্টা করে তাকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনীর সূত্র খবর , অনুপ্রবেশ কারী ব্যক্তির নাম পলাশ ব্যাগ। বাড়ি কালনায়। সেনা দফতরে সেনাবাহিনীর ভুয়ো পরিচয় নিয়ে সাউথ গেট দিয়ে প্রবেশ করার সময় ধরা পরে যায় পলাশ। নকল পরিচয় ফোর্ড উলিয়ামে প্রবেশের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে FIR করা হয়েছে। FIR পর তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ তদন্তে নামলে জানতে পারে , অনুপ্রবেশকারী পলাশ এর বয়স ৩৩। তার বাড়ি পূর্ব বর্ধমানের কালনার অস্তগড়িয়া কৃষ্ণপুর গ্রামে। জাল পরিচয় পত্র নিয়ে সে কেন ফোর্ড উলিয়ামে ঢুকতে চেয়েছিল , কি ভাবে তার কাছে জাল পরিচয় পত্র এল , এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

নিরাপত্তারক্ষীদের সতর্কতার কারণে সেই যুবকটি ঢুকতে পারেনি। পুলিশ সূত্রে খবর , যুবকের কাছে ছিল জাল পরিচয় পত্র ,যা দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। এখন সম্পুর্ন্ন বিষয়ে তদন্ত করছে পুলিশ।