রাজের বাড়িতে কী কী কাজ করতে হয়? দিদি নম্বর ১-এ এসে জানালেন শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলি একজন খুবই জনপ্রিয় অভিনেত্রী। এ অবধি বহু বাংলা সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। কাজের সূত্রেই অভিনয় করতে কড়তেই আলাপ হয় পরিচালক রাজের সাথে। ধীরে ধীরে বন্ধুত্ত্ব থেকে প্রেম তারপর সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়ে যায়।

জনপ্রিয় পরিচালক রাজ ও অভিনেত্রী শুভশ্রীকে ভালোবেসে দর্শকরা নাম দিয়েছেন রাজশ্রী। রাজের সাথে বিয়ের পর অভিনয়ের পাশাপাশি জমিয়ে সংসার করছেন অভিনেত্রী। বিয়ের পর স্বামীর পরিচালনায় প্রথম ছবি পরিণীতা’ তে মেহুল চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় অভিনয় করে অনেক প্রশংসা ও একাধিক পুরস্কার লাভ করেন। বিয়ের দুবছর পরেই রাজশ্রীর ঘরে আসে তাদের একমাত্র ছেলে ইউভাণ।বর্তমানে সুখী পরিবার তাদের। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা রকম মুহূর্তেও শেয়ার করতে দেখা যায় রাজ্ শুভশ্রী কে।যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিদি নম্বর ১-এর একটা ক্লিপিংস ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিয়ের পর প্রথমবার এসেছেন রচনার শো-তে। আর সেখানেই প্রশ্নের উত্তরে জানান, বাড়িতে তাঁকে কোনও কাজ করতে দেয় না। বিশেষ করে শাশুড়ি মানে রাজের মা চান তাঁর বউমা রানী হয়ে থাকুক। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কফিটা নিয়েও হাজির থাকেন রাজ। আর সেখানে অভিনেত্রী শুভশ্রী জানান, রান্না করতে ভীষণ ভালোবাসেন তিনি । বিয়ের আগে ভাবতেন রান্নার স্কিল পরে আরও বাড়বে। কিন্তু এখন না করে করে এমন হয়েছে যে আর রান্নাঘরে যেতে ইচ্ছেই করে না।

সঙ্গে রচনাকে শুভশ্রী বলেন, ‘সবাই বলে বিয়ের আগেই ঠিক আছে, একদম বিয়েটিয়ের কথা বলিস না। এমনকী আমার মা-ও বলত, একদম বিয়ের কথা ভাববি না এখন। কিন্তু আমি সবাইকে বলব যারা তৈরি তাঁরা বিয়ে অবশ্যই করুন। দারুণ অভিজ্ঞতা।’