“আটা এখন ৪০ টাকা লিটার” ,রাহুলের এই মন্তব্য নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়াতে

বেফাঁস মন্তব্যের জন্য পরিচিত রাহুল গান্ধী। অতীতে একাধিক বার BJP কে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন তিনি। তার এই ধরনের মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে ট্রলের শিকার হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।ফের একবার ট্রলের শিকার হন তিনি। এদিন কংগ্রেসের হাল্লা বোল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আবার ট্রলের শিকার হন রাহুল। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল করছে। BJP নেতারা ছাড়াও সাধারণ মানুষরাও রাহুলের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি।
BJP র মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাল্লা বোল সমাবেশের আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস যেমন তেল , পেট্রল ,ডিজেল ,রান্নার গ্যাস প্রভিতির দাম বৃদ্ধির প্রতিবাদে মাঠে নামে দেশের প্রধান বিরোধী দল।
এদিন হারুল গান্ধী ছাড়াও কংগ্রেসের একাধিক শীর্ষ নেতারা হাজির হন রামলীলা ময়দানে অনুষ্টিত হাল্লা
বোল সমাবেশে।উট সমাবেশে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বক্তিতা দিতে গিয়ে বেফাঁস মন্তব্যের কারণে ট্রলের শিকার হন রাহুল গান্ধী ।