ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য বিশেষ ঘটনা (৫ সেপ্টেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৬১২ – চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।
১৬৬৬ – লন্ডনের অগ্নিকান্ডের সমাপ্তি। তিনদিন যাবৎ চলা এই অগ্নিকান্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রাণহানি ঘটে।
১৭৬২ – ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাসিমকে পরাজিত করে।
১৭৬৩ – ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
১৯০৫ – রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯৬০ – রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেণ।
১৯৬২ – ভারতে শিক্ষক দিবস উদ্যাপন শুরু হয়।
১৯৭১ – বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।
১৯৭২ – মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরায়েলিকে হত্যা করে।
২০০০ – টাভালু জাতিসংঘে যোগ দেয়।
ইতিহাসের এই দিনে যাদের জন্ম
৬৯৯ – ইমাম আবু হানিফা, ইরাকি বিশেষজ্ঞ এবং ইসলামী ব্যক্তিত্ব।
১১৮৭ – অষ্টম লুইস, ফ্রান্সের রাজা।
১৭৭৪ – ডেভিড ফ্রেডরিখ, জার্মান চিত্রকর, ক্যাস্পার।
১৮৮৮ – ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি।
১৯২১ – খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ।
১৯২৯ – মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক।
১৯৩৯ – জর্জ লেজনবি, অস্ট্রেলীয় অভিনেতা ও সাবেক মডেল।
১৯৪০ – রাকেল ওয়েলচ, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
১৯৫১ – মাইকেল কিটন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
১৯৫২ – বিধু বিনোদ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা।
১৯৫৪ – রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
১৯৭০ – মোহাম্মদ রফিক, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৭৯ – আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী (সরোদিয়া)।
১৯৯১ – ইমরান মাহমুদুল হক, বাংলাদেশি সংগীত শিল্পী।
ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
১১৬৫ – নিযো, জাপানের সম্রাট।
১৫৬৬ – তুর্কী সুলতান সোলাইমান আজম।
১৭৮৬ – পর্যটক জন হ্যানয় , ইংরেজ ব্যবসায়ী।
১৮৫৭ – অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
১৮৫৯ – শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত।
১৯০৮ – অর্ধেন্দুশেখর মুস্তফি , বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব।
১৯৩০ – নিরালম্ব স্বামী, প্রকৃত নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষের সহযোগী ভারতের জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী।
১৯৭১ – বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
১৯৭৪ – আব্দুল আলীম, লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী।
১৯৭৫ – আব্দুল আলীম, লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী।
১৯৯৫ – সলিল চৌধুরী খ্যাতনামা ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার।
১৯৯৭ – মাদার তেরেসা, আলবেনীয় ভারতীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী।
২০০৯ – সাইফুর রহমান, বাংলাদেশী অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
২০১৬ – লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
দিবস
শিক্ষক দিবস (ভারত)
আন্তর্জাতিক দাতব্য দিবস৷
শকুন সচেতনতা দিবস ৷