অভিনেত্রী হয়েও মায়ের হাতে মার খেয়েছেন শ্যামৌপ্তি! ‘গুড্ডি’র গোপন খবর ফাঁস করলেন মা নিজেই

খুবই অল্প বয়সে অভিনয় জগতে পা রেখে সকল দর্শকদের মন জয় করে নিয়েছেন টলিউড অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলী। যাকে বর্তমানে দেখা যাচ্ছে ‘গুড্ডি’ ধারাবাহিকে । তার অভিনয় মুগ্ধ সকল দর্শক। তার ভক্তের সংখ্যাও নেহাত কম নেই। কিন্তু জানেন কি ‘গুড্ডি’ শ্যামৌপ্তি মুদলী আদতে নাকি ভীষণ কুঁড়ে? অতীতে সেই গল্পই ফাঁস হয়েছিল ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে।

জানা গিয়েছে, মা মৌটুসী মুদলীর সঙ্গে খেলতে আসেন শ্যামৌপ্তি মুদলি । সেখানেই ফাঁস হয়ে যায় অভিনেত্রীর গোপন খবর। অভিনেত্রীর মা বললেন, ‘ওকে একটা কথা বললে ও সেটা শোনে না। হয়তো শুনেছে, কিন্তু না শোনার ভান করে বসে থাকে। জানে যে মা এটা করতে বলবে, ওটা করতে বলবে। তখন আমার রাগ হয়ে যায়।’

মৌটুসী বললেন, ‘পাশে ওর দাদুর বাড়ি। আমি জানলা দরজা বন্ধ করে ওকে মারি। ও তো ইচ্ছে করে জানলার দিকে গিয়ে কান্নাকাটি করে। তবুও কিন্তু কোনও কাজ করবে না।’ মা-মেয়ের এই খুনসুটি দেখে মুগ্ধ দর্শকরাও।রসিকতার সুরে অভিনেত্রীর মা বলে ওঠেন, ‘ও পর্দায় যা অভিনয় করে বাড়িতে ঠিক তার উল্টো।’