বিশেষ: আজ নারিকেল দিবস, কেন পালন হয়? এর উপকারিতা কী?

বিশ্বজুড়ে প্রতি বছর ২ সেপ্টেম্বর বিশ্ব নারিকেল দিবস পালিত হয়। এই দিনটা পালন করার মূল উদ্দেশ্য হল নারিকেলের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এর উপকারিতা বোঝানো।
নারিকেল হচ্ছে পৃথিবীর অন্যতম ভার্সেটাইল ফল, এর একাধিক উপকারিতা আছে। এটা যেমন খাওয়া যায়, তেমনই আবার এর তেল রান্না থেকে ত্বক পরিচর্চায় ব্যবহার করা যায়। এতে রয়েছে প্রচুর অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে।
নারিকেল হচ্ছে মূলত আঁটিযুক্ত রসালো এবং শাঁসালো ফল। এটা মূলত গ্রীষ্মপ্রধান দেশগুলোতে পাওয়া যায়। এশিয়ান-প্যাসিফিক অঞ্চলে এই ফল সব থেকে বেশি পাওয়া যায় এবং একাধিক কাজে ব্যবহার করতে পারেন।
এশিয়ান-প্যাসিফিক অঞ্চলে মূলত এই দিনটি পালিত হয়। এশিয়ান-প্যাসিফিক কোকোনাট কমিউনিটি বা এপিসিসি দ্বারা এই দিনটিকে পালন করা হয়। এই সংস্থাটি মূলত সেই সব দেশগুলোকে সাহায্য করে এবং নজর রাখে যেখানে নারিকেল উৎপাদন করা হয়। এই দিনটিকে প্রথমবার ২০০৯ সালে পালন করা হয়। আর কেন ২ সেপ্টেম্বরেই এই নারিকেল দিবস পালন করা হয় ভাবছেন? কারণ এই এপিসিসি সংস্থাটি এদিন প্রতিষ্ঠিত হয়েছিল।
বর্তমানে ইন্দোনেশিয়ায় সব থেকে বেশি নারিকেল উৎপাদন করা হয়ে থাকে। ভারত রয়েছে তৃতীয় স্থানে। আর আগেই যেমনটা বলা হল নারিকেলের একাধিক উপকারিতা আছে তাই এই ফল ভীষণই গুরুত্বপূর্ণ এবং জরুরি।
নারিকেলের উপকারিতা
নারিকেলের মধ্যে থাকে ফাইবার, দস্তা, প্রোটিন, কার্বোহাইড্রেট, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ইত্যাদি। ফলে এই ফল খেলে একাধিক পুষ্টি পাওয়া যাবে।
হার্ট ভালো রাখতে সাহায্য করে নারিকেল।
রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে।
কোনো রোগের কারণে দুর্বল হয়ে পড়লে বা পেটের সমস্যা হলে ডাবের জল ভীষণই উপকারী।
নারিকেল তেল চুল ভালো রাখে। চুলে পুষ্টি জোগায় এবং তাকে মজবুত করে এই তেল।
ত্বক ভালো রাখে নারিকেল তেল। নরম এবং আর্দ্র রাখে।
হাড় শক্ত করে।
হজম শক্তি বাড়ায় নারিকেল।
এছাড়াও রান্নায় এই তেল ব্যবহার করা হয়ে থাকে।