CBI হাতে গ্রেফতার হালিশহরের চেয়ারম্যান, বাড়ি থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা

সানমার্গের চিট ফান্ড মামলায় CBI এর হাতে গ্রাফেরটার হলেন উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর পুরসভার চেয়্যারম্যান রাজু সাহানি। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করা হয়েছে। অভিযোগ যে , সান মার্গের চিৎ ফান্ডের নাম করে অনেক টাকা তিনি তুলেছিলেন , তাই নয় বিভিন্ন সুবিধার নাম করে অনেক টাকা তিনি তুলেছেন। CBI সূত্রে খবর ,শুক্রবার নিউটউন এলাকা থেকে তাকে গ্রেফতার করে CBI। পাশাপাশি তার বাড়ি তল্লাশি করা হয় সেখান থেকে নগদ ৫০ লক্ষ টাকা আর অনেক অস্ত্র পাওয়া যায়।
সূত্রের খবর, আর্থিক প্রতারনার কারণে রাজুকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে হালিশহর পুরসভায় আসছিলেন না রাজু। নিউটাউনের ফ্ল্য়াটে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি।
হালিশহরের ২ বারের চেয়্যারম্যান হলেন রাজু সাহানি। গত বারের পুরভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি।তার বাবা লক্ষ্মণ সাহানি হালিশহরের দীর্ঘদিনের কাউন্সিলর পদে আছেন। রাজুর বিরুদ্ধে অভিযোগ, লোকেদের কাজ থেকে তোলা টাকা নিয়ে হালিশহরে গঙ্গার ধারে বাগানবাড়ি বানিয়েছেন তিনি।