প্রাথমিক শিক্ষা পর্ষদে ফের সিবিআই হানা, খতিয়ে দেখা হচ্ছে কম্পিউটারের নথি
September 2, 2022

এবার প্রাথমিক শিক্ষা পর্ষদে সিবিআই হানা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পর্ষদের সার্ভার রুমে সিবিআই আধিকারিকরা। ডিজিটাল ডেটা এক্সপার্টকে সঙ্গে নিয়ে পর্ষদে হানা দেয় সিবিআইয়ের কয়েকজন সদস্যের দল। যাবতীয় কম্পিউটারের নথি খতিয়ে দেখা, সংগ্রহ করার কাজ করছেন তদন্তকারী অফিসাররা।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, ২৬৯ জনের চাকরি বাতিলের রায় বহাল থাকবে। মামলার তদন্ত করবে সিবিআই।
কিন্তু সময় সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নিদেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশও বহাল রাখল হাইকোর্ট।