অন্য পুরুষের সঙ্গে চরম মুহূর্ত উপভোগ স্ত্রীর, হাতেনাতে ধরলেন স্বামী! এরপর যা ঘটল……

স্বামীকে লুকিয়ে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেলার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর প্রদেশের হরদোইয়ে। স্বামী রাম খিলওয়ান পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলার পরই এই রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছেন। গুরুতর আহত অবস্থায় যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উত্তর প্রদেশের বাসিন্দা রাম খিলওয়ান তার ২৫ বছর বয়সী স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে প্রথম জানতে পারেন। এই নিয়ে স্ত্রীর সঙ্গে তার তুমুল বচসাও হয়। ঘটনার দু-এক দিন যেতে না যেতেই ফের একই কাণ্ড ঘটানোর চেষ্টা করেন তার স্ত্রী। স্বামীর আড়ালে তিনি গ্রামেরই এক যুবকের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন।

রাম খিলওয়ান আগে থেকেই আন্দাজ করেছিলেন যে তার স্ত্রী আবার প্রেমিকের সঙ্গে দেখা করতে পারেন। তাই তিনি কাজের অছিলায় বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে লুকিয়ে ছিলেন। স্ত্রী বাড়ি থেকে বের হতেই তিনি তাকে অনুসরণ করেন এবং দেখেন, গ্রামেরই এক যুবকের বাড়িতে ঢুকছেন তার স্ত্রী।

ওই যুবকের বাড়িতে চড়াও হতেই রাম খিলওয়ান তাদের ঘনিষ্ঠ মুহূর্তে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বচসা শুরু হয়। ঝামেলার মাঝেই আচমকা রাম খিলওয়ান তার স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নেন। যুবতীর আর্তচিৎকার শুনেই প্রতিবেশীরা ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশেও।

আহত যুবতীকে প্রথমে হরদোই মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লখনউয়ে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত রাম খিলওয়ানকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস ঘটনার তদন্ত শুরু হয়েছে।