নিজের রেকর্ড ভাঙার উচ্ছ্বাস! 6.28 মিটার লাফিয়ে ‘বিশ্বরেকর্ডে’ ডুপ্লান্টিস, এই নিয়ে 12 বার

আর্মান্ড ডুপ্লান্টিসের অবিরাম উড়ান: দ্বাদশবারের মতো বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস সুইডিশ তারকার
স্টকহোম, সুইডেন: বিশ্ব পোল ভল্টের কিংবদন্তি আর্মান্ড ‘মোন্ডো’ ডুপ্লান্টিস এবং বিশ্বরেকর্ড যেন সমার্থক শব্দ! রবিবার স্টকহোমে অনুষ্ঠিত ওয়ান্ডা ডায়মন্ড লিগে নিজেরই গড়া রেকর্ড ভেঙে আরও একবার নতুন ইতিহাস গড়লেন সুইডিশ পোলভল্টার। এটি ছিল তাঁর ক্যারিয়ারের দ্বাদশতম বিশ্বরেকর্ড, যা তাঁকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এক বিরল নজিরের আসনে বসিয়ে দিল। ঘরের মাঠ স্টকহোমের 1912 অলিম্পিক স্টেডিয়ামে, তিনি এবার ৬.২৮ মিটার উচ্চতা লাফিয়েছেন, যা এক নতুন বিশ্বরেকর্ড।

নিজের রেকর্ড ভাঙার উচ্ছ্বাস
এর আগে ডুপ্লান্টিসের দখলেই ছিল ৬.২৭ মিটারের বিশ্বরেকর্ড, যা তিনি চলতি বছর ফেব্রুয়ারিতে ফ্রান্সে ইন্ডোর মিটে গড়েছিলেন। রবিবার সেই উচ্চতাকেও ছাপিয়ে গেলেন এই সুইডিশ-আমেরিকান তারকা। অস্ট্রেলিয়ার কার্টিস মার্শাল এদিন কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেওয়ার চেষ্টা করলেও, ৫.৯০ মিটারের বেশি উচ্চতায় পৌঁছাতে পারেননি। মার্শাল যখন ৬ মিটারের উচ্চতা তিনবারের প্রচেষ্টায় অতিক্রম করতে ব্যর্থ হলেন, তখন একমাত্র ডুপ্লান্টিসের কাছেই সুযোগ ছিল নিজের পুরনো বিশ্বরেকর্ডকে ছাপিয়ে যাওয়ার। আর এই অলিম্পিক্স চ্যাম্পিয়ন সেই সুযোগ হাতছাড়া করেননি।

ঘরের মাঠে ঐতিহাসিক লাফ ও ছেলেবেলার স্মৃতি
এই ঐতিহাসিক লাফের পর ডুপ্লান্টিস তাঁর ছেলেবেলার স্মৃতি রোমন্থন করেছেন। উচ্ছ্বসিত মোন্ডো বলেন, “এই মুহূর্তে আমার খুশির শেষ নেই। পরিবারের অনেককে আমি এখানে পেয়েছি। ১১ বছর বয়সে প্রথমবার এই স্টেডিয়ামে আমি লাফিয়েছিলাম। বৃষ্টি এবং প্রচণ্ড ঠান্ডায় চার মিটারেরও কম লাফিয়েছিলাম সেবার। সেই উচ্চতা আজ অনেকটা বেড়ে গিয়েছে। আমি এই মুহূর্তটা এখন উপভোগ করতে চাই।”

এক নজরে ডুপ্লান্টিসের বিশ্বরেকর্ডের টাইমলাইন:
ডুপ্লান্টিসের অসাধারণ এই যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে, যখন তিনি ফরাসি অ্যাথলিট রেনো লাভিলনির ৬.১৬ মিটারের রেকর্ড ভেঙেছিলেন। তারপর থেকে এই সুইডিশ পোলভল্ট মায়েস্ত্রো অবিরাম নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন:

২০২০ – ৬.১৭মি, ৬.১৮মি
২০২২ – ৬.১৯মি, ৬.২০মি, ৬.২১মি
২০২৩ – ৬.২২মি, ৬.২৩মি
২০২৪ – ৬.২৪মি, ৬.২৫মি, ৬.২৬মি
২০২৫ – ৬.২৭মি, ৬.২৮মি (নতুন)
Mondo Duplantis’ 🇸🇪 Pole Vault World Record timeline is CRAZY!!🤯🔥

2020 – 6.17m
2020 – 6.18m
2022 – 6.19m
2022 – 6.20m
2022 – 6.21m
2023 – 6.22m
2023 – 6.23m
2024 – 6.24m
2024 – 6.25m
2024 – 6.26m
2025 – 6.27m
2025 – 6.28m 🆕️

ডুপ্লান্টিসের এই ধারাবাহিকতা তাঁকে কেবল পোল ভল্টেই নয়, সমগ্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইতিহাসে এক অবিস্মরণীয় অবস্থানে নিয়ে যাচ্ছে। তাঁর প্রতিটি লাফই যেন কেবল একটি রেকর্ড নয়, বরং মানব সক্ষমতার নতুন এক সীমা অতিক্রমের গল্প।