Farming: বাড়ির টবেই চাষ করুন মিষ্টি কুমড়ো,শিখেনিন চাষ করার পদ্ধতি

কুমড়ো অতি পরিচিত একটি সবজি। কুমড়ো শুধুমাত্র ফল হিসাবে না কুমড়ো শাক খাওয়া হয়। কুমড়ো খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। সব সময় বাজারে গিয়ে কুমড়ো না কিনে বাড়ির ছাদেই টবের মধ্যে চাষ করুন কুমড়ো।

কুমড়ো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। সর্দি, কাশি, ঠান্ডা লাগা থেকে শরীরকে রক্ষা করে। এছাড়া হজম শক্তি বাড়াতে ত্বককে সুন্দর করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে কোন জুড়ি মেলা ভার।

কোন নার্সারি থেকে মিষ্টি কুমড়ার বীজ কিনে এনে রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে দিয়ে পরের দিন সকাল বেলা মাটির মধ্যে সেই বীজ পুঁতে দিতে হবে।তারপর বীজ অঙ্কুরিত হলে সেই চারা গুলোকে টবের মধ্যে পুঁতে দিতে হবে।

প্রথমে টবের মধ্যে দোয়াশ মাটি ও গোবর সার মিশিয়ে কুমড়ো গাছের মাটি তৈরী করে নিন। এবার কুমড়োর বীজ তিন থেকে চারটি একটি টবের মধ্যে ভালো করে পুঁতে দিন। তার পরে জল দিয়ে মাটি ভালো করে ভিজিয়ে নিন। ৩০-৩৫ দিন পর কুমড়োর চারা গুলি বেশ বড়ো হয়ে যাবে। তখন চাইলে আপনি টব থেকে বের করে মাটিতেও বসিয়ে দিতে পারেন। গাছ বড়ো হলে ভালো করে মাচা বেঁধে দিন। নাহলে কুমড়ো গাছে ধরলে গাছ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।