মৃত্যুর আগে আভাস পেয়েছিলেন কি করিশ্মার প্রাক্তন! পোস্ট ঘিরে ঘনাচ্ছে রহস্য?

গত বৃহস্পতিবার লন্ডনে পোলো খেলার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। তার মৃত্যু ঘিরে জন্ম নিয়েছে এক রহস্য, যা সোশ্যাল মিডিয়ায় তার শেষ পোস্টকে ঘিরে আরও ঘনীভূত হয়েছে। শোনা যাচ্ছে, মৃত্যুর সময় সঞ্জয়ের গালে একটি মৌমাছি ঢুকে গিয়েছিল, এবং সেটি বের করার সময় আতঙ্কিত হয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

এই অস্বাভাবিক মৃত্যুর তিন দিন আগে সঞ্জয় কাপুরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এখন ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই পোস্টে সঞ্জয় লিখেছিলেন: “এই পৃথিবীতে তোমার সময় খুব সীমিত। তাই কী হলে কী হতে পারত, এসব ‘যদি’র বিষয় দার্শনিকদের ভাবতে দিয়ে বরং নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন কাজটা করছেন না?”

নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি মৃত্যুর আগে সঞ্জয় কাপুর কোনোভাবে তার আসন্ন বিপদের ইঙ্গিত পেয়েছিলেন? তার এই দার্শনিক পোস্ট এবং তার কয়েকদিন পরেই এমন অস্বাভাবিক মৃত্যু, তা সত্যিই ভাবিয়ে তুলেছে অনেককে।

বিমান দুর্ঘটনার শোক ও আকস্মিক বিদায়:
এদিকে, একই দিনে ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তিন শতাধিক মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন সঞ্জয় কাপুর। তিনি লিখেছিলেন, “ভয়ানক একটা খবর। ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে সৃষ্টিকর্তা তাদের সহায় হোন।”

এই শোকবার্তার ঘণ্টাখানেক পরই সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু, তাও মাত্র একটি মৌমাছির দংশনের মতো আপাতদৃষ্টিতে সামান্য কারণে, অনেকেই এই ঘটনাকে শুধু কাকতালীয় ভাবতে পারছেন না। তার শেষ পোস্ট এবং আকস্মিক মৃত্যুর মধ্যে কোনো সংযোগ আছে কিনা, তা নিয়ে জল্পনা বাড়ছে। সঞ্জয় কাপুরের মৃত্যু কেবল তার ঘনিষ্ঠজনদের মধ্যেই নয়, তার ভক্ত এবং নেটিজেনদের মধ্যেও গভীর শোক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।