“দিদি বলত রাজ, রাখিও বাঁধাত”-রাজা রঘুবংশীর-র মায়ের সঙ্গে কান্নায় জড়ালেন সোনমের ভাই

বুধবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনায়, নিহত কিশোর রাজা রঘুংবশীর মায়ের সঙ্গে দেখা করলেন অভিযুক্ত সোনমের ভাই। তিনি রাজাকে নিজের ‘খুব কাছের’ বলে অভিহিত করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, যদি তার বোন সোনম দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে ফাঁসি দেওয়া হোক।
নিহত রাজা রঘুংবশীর মায়ের কাছে গিয়ে সোনমের ভাই বলেন, “রাজা আমার খুব কাছের ছিল। যদি সোনম দোষী হয়, তাহলে তাকে ফাঁসি দেওয়া হোক।” তিনি আরও দাবি করেন, রাজ কুশওয়ার সঙ্গে তার বোন সোনমের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তার ভাষ্যমতে, “২৪ ঘণ্টাই সোনমকে দিদি দিদি বলত রাজ। রাখিও বাঁধাত।”
এই ঘটনায় চাঞ্চল্য আরও বেড়েছে, কারণ অভিযুক্তের ভাই নিজেই তার বোনের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। এটি এই মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে এবং জনমনে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। পুলিশের তদন্তের পরবর্তী ধাপ কী হয় এবং এই মামলার চূড়ান্ত পরিণতি কী দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।