বিশেষ: এই ৪ রাশিতে হনুমানজীর আশীর্বাদ থাকে সবসময়, বিশেষ ক্ষমতা পান জাতকরা

জ্যোতিষশাস্ত্র মতে, কিছু নির্দিষ্ট রাশির জাতক-জাতিকার জীবনে একাধিক দেবতার প্রভাব দেখা যায়, যাঁদের মধ্যে অন্যতম হলেন হনুমানজি। লোকমতে প্রচলিত আছে, যাঁদের উপর বজরংবলীর আশীর্বাদ থাকে, তাঁদের প্রতি শনি দেবও সদয় হন। ফলে জীবনের নানা বিপদ দ্রুত কেটে যায় এবং মিলতে থাকে একের পর এক সুফল।

জ্যোতিষীরা মনে করেন, বিশেষ করে চারটি রাশির জাতক-জাতিকার উপর হনুমানজীর কৃপা তুলনামূলকভাবে বেশি থাকে। নিয়মিত পুজো-আরাধনা করলে এই চার রাশির জাতকরা জীবনের নানা ক্ষেত্রে উন্নতির মুখ দেখতে পারেন।

হনুমানজীর বিশেষ আশীর্বাদপ্রাপ্ত ৪ রাশি

সিংহ রাশি: এই রাশির জাতকদের জীবনে বিভিন্ন সময়ে নানা বাধা আসে। তবে হনুমানজীর আরাধনা করলে তাঁরা সেই সব বাধা সহজেই অতিক্রম করতে পারেন। ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত উন্নতি এবং মানসিক শান্তি – সবদিক থেকেই সিংহ রাশির জাতক-জাতিকার লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়মিত পুজো করা তাদের জন্য শুভ।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জীবন সাধারণত ওঠানামায় ভরা থাকে। কখনও সময় ভালো কাটলেও, হঠাৎ করেই নেমে আসতে পারে অন্ধকার। কিন্তু হনুমানজীর কৃপা থাকলে তাঁদের পক্ষে সেই দুঃসময় কাটিয়ে ওঠা সম্ভব হয়। নিয়মিত বজরংবলীর পুজো করলে বৃশ্চিক রাশির মানুষরা প্রতিকূলতার মোকাবিলা অনেকটাই সহজে করতে পারেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্যও হনুমানজীর কৃপা অত্যন্ত উপকারী হতে পারে। বিশেষ করে আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকা উপকৃত হন। হনুমান চালিশা পাঠ এবং প্রতি মঙ্গলবার ও শনিবার পুজো করলে ভাগ্য তাঁদের অনুকূলে আসতে পারে।

মেষ রাশি: এই রাশির জাতকদের মধ্যে সাধারণত আত্মবিশ্বাসের অভাব থাকে না। আর এই শক্তির পেছনে অন্যতম কারণ হলো হনুমানজীর আশীর্বাদ। যেকোনও কঠিন পরিস্থিতিতেও মেষ রাশির মানুষরা মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করতে পারেন। তাই তাঁদের জন্যও হনুমানজীর আরাধনা বিশেষ ফলপ্রসূ।

কীভাবে করবেন হনুমানজীর পুজো?
জ্যোতিষশাস্ত্র মতে, প্রতি মঙ্গলবার ও শনিবার লাল এবং গেরুয়া ফুল দিয়ে হনুমানজীর আরাধনা করা উচিত। তাঁর পছন্দের প্রসাদ হিসেবে লাড্ডু ও কলা নিবেদন করা যেতে পারে। এর পাশাপাশি হনুমান চালিশা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এতে শত্রুর বাধা কমে আসে, মনোসংযোগ বাড়ে এবং জীবনে সাফল্য ধরা দেয়।

এই নিয়ম মেনে চললে উপরোক্ত চারটি রাশির জাতক-জাতিকা হনুমানজীর কৃপায় জীবনের নানা সংকট থেকে মুক্তি পেতে পারেন বলে জ্যোতিষীরা মনে করেন।

দ্রষ্টব্য: এই প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি কোনও সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।