গেমারদের জন্য বিশেষ ফিচার থাকছে এই ফোনে, জেনেনিন কী কী?

স্মার্টফোন এখন শুধু কথা বলা বা সিনেমা দেখার যন্ত্র নয়, এটি হয়ে উঠেছে গেমারদের প্রধান অস্ত্র। আট থেকে আশি, সব বয়সী মানুষের মধ্যে অনলাইন গেমিংয়ের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তবে, সব স্মার্টফোনের কনফিগারেশন অনলাইন গেমিংয়ের জন্য উপযুক্ত না হওয়ায় অনেক সময়ই গেমাররা হতাশ হন। এই সমস্যার সমাধান করতে এবার ইনফিনিক্স বাজারে নিয়ে আসছে তাদের নতুন গেমিং-ফোকাসড স্মার্টফোন, ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি, যা গেমিং অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে।
গ্যাজেট ৩৬০ সূত্রে জানা গেছে, ইনফিনিক্সের এই নতুন ৫জি ফোনটি গেমারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে রয়েছে অত্যাধুনিক চিপসেট এবং গেমিংয়ের জন্য প্রয়োজনীয় বিশেষ ফিচার্স।
এক ঝলকে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি-এর বিশেষত্ব:
শক্তিশালী প্রসেসর: এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট এবং একটি ৪এনএম অক্টা-কোর প্রসেসর, যা নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
আকর্ষণীয় ডিজাইন: ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কাস্টোমাইজেবল এলইডি লাইট ডিজাইন, যা গেমিংয়ের সময় এক বিশেষ অনুভূতি দেবে।
দুর্দান্ত ডিসপ্লে: ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি-তে পাবেন ৬.৭৮ ইঞ্চির ১.৫কে রেজোলিউশন যুক্ত অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সাপোর্টও রয়েছে। নিরাপত্তার জন্য এই ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন লেয়ার ব্যবহার করা হয়েছে।
অপারেটিং সিস্টেম: ফোনটি অ্যান্ড্রয়েড ১৫-এর সাপোর্ট নিয়ে আসছে, যেখানে একাধিক এআই (AI) যুক্ত ফিচারও থাকবে।
ক্যামেরা: ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
গেমিং-এর জন্য বিশেষ ফিচার্স: গেমিং ফোনে ইউজারদের জন্য যা যা প্রয়োজনীয়, যেমন- শোল্ডার ট্রিগার, XBoost গেমিং ইঞ্জিন, ৬ স্তরের থ্রিডি
ভেপার কুলিং চেম্বার- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে ই-স্পোর্টস মোড, যা প্রো-গেমারদের জন্য বিশেষ সুবিধা দেবে।
ব্যাটারি ও চার্জিং: এই গেমিং ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, সঙ্গে ৪৫ ওয়াটের ওয়্যারড এবং ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এছাড়াও ১০ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্টও রয়েছে।
অন্যান্য ফিচার্স: ফোনের ওজন প্রায় ১৮৮ গ্রাম। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ডুয়াল স্পিকারের সাপোর্টও পাবেন।
দাম ও উপলব্ধতা:
ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২৪ হাজার ৯৯৯ টাকা। এছাড়া, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬ হাজার ৯৯৯ টাকা। ব্লেড হোয়াইট এবং ডার্ক ফ্লেয়ার-এই দুই আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে।
ইনফিনিক্সের এই নতুন মডেলটি গেমিং উৎসাহীদের মধ্যে বেশ সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। এটি মধ্য-রেঞ্জের গেমিং স্মার্টফোন বাজারে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।