এবার ড্রোন ব্যবহার করছে ভারতীয় রেলও! কী হবে এতে? জেনেনিন বিস্তারিত

ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’-এ ড্রোনের সফল ব্যবহার দেখিয়েছিল, যা যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির গুরুত্ব প্রমাণ করে। তবে শুধু সেনাই নয়, ভারতীয় রেলও এখন ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের পরিষেবা উন্নত করছে। গত এপ্রিল মাস থেকে দেশের মধ্যে প্রথমবার অসমের কামাখ্যা রেলওয়ে স্টেশনে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে, এবং তারপর থেকেই এই ড্রোন ধীরে ধীরে ভারতীয় রেলের নতুন সঙ্গী হয়ে উঠছে।
ভারতীয় রেল প্রধানত স্টেশন ও ট্রেনের কোচ পরিষ্কারের কাজেই এই নতুন যুগের ড্রোনের উপর ভরসা রাখছে। রেলমন্ত্রক সূত্রে জানা গেছে, এতদিন পর্যন্ত ট্রেন ও স্টেশন পরিষ্কারের জন্য রেলকে বাড়তি অস্থায়ী কর্মী নিয়োগ করতে হতো। এটি একদিকে যেমন খরচসাপেক্ষ ছিল, তেমনি নিরাপত্তা নিয়েও বেশ ঝুঁকি থাকত। এই সমস্যাগুলো ঠেকাতেই ভারতীয় রেলের উত্তর-পূর্ব ডিভিশন এই নতুন ব্যবস্থা নিয়েছে।
গত মাসে রেলের এই উদ্যোগ নিয়ে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই পোস্টে তিনি লেখেন, “ভারতীয় রেল আজ ট্রেনের কোচ পরিষ্কারের জন্যও ড্রোনের ব্যবহার করছে। যা নতুন ভারতেরই পরিচয়। দেশের বিকাশের জন্য আধুনিক যন্ত্র ব্যবহার অনিবার্য।”
In a first-of-its-kind move, NFR used drones to clean Kamakhya Station, Assam!
Benefits:
– Efficiency and precision in cleaning
– Reaches tough spots on coaches & station structuresA smart leap toward hygienic & cleaner Railways! ✨🚄 pic.twitter.com/KkOfjMjh6L
— Ministry of Railways (@RailMinIndia) April 26, 2025
ড্রোনের ব্যবহারের ফলে পরিচ্ছন্নতার কাজে দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যেসব স্থানে কর্মীদের পৌঁছানো কঠিন বা ঝুঁকিপূর্ণ, সেখানে ড্রোন সহজেই কাজ করতে পারবে। এছাড়াও, এটি মানব শ্রমের উপর নির্ভরতা কমিয়ে খরচ সাশ্রয়েও সাহায্য করবে।
1.1 Indian Railways is now using drones to clean train coaches—this is the face of a New India, driven by self-reliant technology.
For a nation’s progress, modern & advanced machinery is essential. pic.twitter.com/gPzOoTvHYT
— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) May 22, 2025
কামাখ্যা স্টেশনে শুরু হওয়া এই পাইলট প্রকল্প সফল হলে, ভারতীয় রেল দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশন এবং ট্রেনেও ড্রোনের ব্যবহার বাড়াতে পারে। এটি নিঃসন্দেহে রেল পরিষেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ‘নতুন ভারত’-এর ধারণাকে আরও এগিয়ে নিয়ে যাবে।