SPORTS: বাংলাদেশের ব্যাটারের গায়ে হাত দঃআফ্রিকান বোলারের, দেখেনিন ভাইরাল ভিডিও

ক্রিকেট মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় বা মেজাজ হারানো নতুন কিছু নয়। তবে এবার বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টেস্ট ম্যাচে যা ঘটল, তা রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে। প্রকাশ্য এসেছে সেই ঘটনার ফুটেজ, যেখানে বাংলাদেশের ক্রিকেটার রিপন মণ্ডল ও দক্ষিণ আফ্রিকার স্পিনার টিশেপো এনটুলি-এর মধ্যে এক তীব্র বচসা ও শারীরিক ধস্তাধস্তি দেখা গেছে।
ঘটনাটি ঘটে মিরপুরে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে, বুধবার। দক্ষিণ আফ্রিকার অফব্রেক স্পিনার টিশেপো এনটুলি ১০৫তম ওভার বল করতে আসেন। ওই ওভারের প্রথম বলেই রিপন মণ্ডল ছক্কা হাঁকান। এর পরেই এনটুলি মেজাজ হারান।
ফুটেজে দেখা যায়, রিপন ও তাঁর সঙ্গী ব্যাটার মেহেদি হাসান যখন ক্রিজের মাঝে, তখন এনটুলি কিছু একটা বলতে বলতে রিপনের দিকে তেড়ে যান। এনটুলি রিপনকে বেশ কয়েকবার ধাক্কা দেন, যা রিপন হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন। তবে এনটুলি সেখানেই থামেননি। তিনি রিপনের হেলমেট ধরেও টান দেন। আম্পায়ার ও বাকি ক্রিকেটাররা ছুটে এসে তাদের থামানোর চেষ্টা করেন। কিন্তু আলাদা করার পরেও এনটুলি ফের রিপনের হেলমেট ধরে টানাটানি শুরু করেন এবং হাত উঁচিয়ে ক্রমাগত কিছু বলতে থাকেন। অবশেষে আম্পায়ার ও অন্যান্য ক্রিকেটাররা মিলে এই দুই খেলোয়াড়কে পুরোপুরি আলাদা করেন।
জানা গেছে, এই ঘটনার মাত্র তিন বল পরেই যখন রিপন একটি বল ডিফেন্স করেন, সেই বল এনটুলির কাছে গেলে তিনি রান আউট করার চেষ্টায় সেটি রিপনের দিকে ছুঁড়ে মারেন।
South Africa Emerging Vs
Bangladesh Emerging Palyers
के बीच मैच चल रहा था,
बांग्लादेश वाले ने कुछ Misadventure किया,
जिसके बाद अपने कालू भाई ने धर के पेल दिया,ये सब कई बार अफगानिस्तान और पाकिस्तान टीम से भी मार खाते खाते बचे हैं,
बांग्लादेश वाले पूरा बोका हैँ,#SAvsBAN pic.twitter.com/mBSxEn0GfQ— SUNIL KUMAR (@ijustsunil) May 29, 2025
মিডিয়ার একাংশের দাবি, রিপনের ছক্কা মারার পরই এনটুলি মেজাজ হারান এবং সেই কারণেই রিপনকে আক্রমণ করেন। নিজেকে বাঁচাতে গিয়ে রিপনও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তবে এক হাতে তালি বাজে না—মিডিয়ার অন্য এক অংশ মনে করছে, নিশ্চয়ই রিপন উস্কানিমূলক বা অপমানজনক কোনো মন্তব্য করেছিলেন, যার ফলেই এনটুলি মেজাজ হারিয়েছিলেন।
এখনও পর্যন্ত দুই দলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, ম্যাচ রেফারি এই ঘটনার বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট জমা দিলে, বোর্ডগুলি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই ধরনের ঘটনা খেলার স্পিরিটের পরিপন্থী এবং খেলোয়াড়দের আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারেন সংশ্লিষ্টরা।